ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞানের ভর্তি পরীক্ষার জন্য ঢাকায় ৭৫ কেন্দ্র

০২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঢাকার ৭৫ কেন্দ্রে পরীক্ষা নেবে কর্তৃপক্ষ। এর বাইরে সাত বিভাগীয় শহরেও পরীক্ষা নেওয়া হবে।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে এ বছর ১ লাখ ৭ হাজার ৭০১ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকার বাইরে ৭টি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৬৬টি ও ক্যাম্পাসের বাইরে ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেগুলো হলো -উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, নীলক্ষেত হাই স্কুল, সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ (মতিঝিল), তেজগাঁও কলেজ, ঢাকা কলেজ এবং আজিমপুর গভঃ গালর্স স্কুল অ্যান্ড কলেজ।  

আরও পড়ুন: ঢাবির আরও তিন ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ

ঢাকার বাইরে বিভাগীয় শহরের কেন্দ্রসমূহ হলো- রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক অধিদপ্তরের সামনে আমরণ অনশনে বঞ্…
  • ০৪ অক্টোবর ২০২৬