কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও আবেদনের নির্দেশিকা প্রকাশ

২৪ নভেম্বর ২০২৫, ০৩:২৫ PM
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের লোগো

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের লোগো © সংগৃহীত

কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুল্লাহ্ মৃধা স্বাক্ষরিত ভর্তি আবেদন সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। ভর্তিচ্ছুরা আগামী ২৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।  

সোমবার (২৪ নভেম্বর) সেকশন অফিসার (জনসংযোগ) মো. রনি ইসলাম ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনের জন্য প্রার্থীদের কৃষি গুচ্ছের নির্ধারিত ওয়েবসাইট (https://acas.edu.bd) এর মাধ্যমে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি প্রদান সম্পন্ন করতে হবে। আবেদনের যোগ্যতা, পদ্ধতি, প্রয়োজনীয় নির্দেশনা এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যাদি উল্লিখিত ওয়েবসাইটে বিস্তারিতভাবে প্রদান করা হয়েছে। আবেদন ও ভর্তিসংক্রান্ত যে কোনো সমস্যার সম্মুখীন হলে ই-মেইলে ([email protected]) যোগাযোগ করতে হবে।

এতে আরও বলা হয়, এবারের কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ৩ হাজার ৭০১টি। তারমধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১০০৬টি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫১০টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৫২টি, চট্রগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮২টি আসন রয়েছে।

‘প্রশাসনকে 'জি হুজুর' বলার জন্য নয়, ডাকসু শিক্ষার্থীদের অধি…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আশির দশকে ফ্যাশন আসলে কেমন ছিল?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কর্মকর্তা নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, আবেদন ১০ অক্টোবর পর্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বক্তব্যের মাঝেই চলে গেল বিদ্যুৎ, হেসে দিলেন রাশেদ খাঁন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
টেকসই উন্নয়নে ফিনটেক ও সবুজ অর্থায়নের গুরুত্ব তুলে ধরল বরেন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ শিক্ষার্থী অপসারণ সহ পাঁচ দফা দাবি ইবি ছাত্রশিবিরের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9