আজ থেকে শুরু হচ্ছে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার আবেদন

০১ নভেম্বর ২০২৫, ১২:২১ PM
ক্যাডেট কলেজ শিক্ষার্থী

ক্যাডেট কলেজ শিক্ষার্থী © সংগৃহীত

ক্যাডেট কলেজ ২০২৬ এর ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার (১ নভেম্বর) ভর্তি পরীক্ষার ফরম বিতরণ শুরু হয়েছে। এবার ক্যাডেট কলেজগুলোর  ভর্তি পরীক্ষা ষষ্ঠ শ্রেণির সিলেবাসের আলোকে অনুষ্ঠিত হবে। বর্তমানে বাংলাদেশে ১২টি ক্যাডেট কলেজ রয়েছে। ছেলেদের জন্য ৯টি ও মেয়েদের জন্য ৩টি ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হবে।

১২টি ক্যাডেট কলেজ

ক্যাডেট কলেজগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল শাখার প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও অতিরিক্ত শিক্ষা কার্যক্রমের মাধ্যমে ক্যাডেটদের সুনাগরিক ও চৌকস ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।

বর্তমানে বাংলাদেশে ১২টি ক্যাডেট কলেজ রয়েছে। ছেলেদের জন্য ৯টি ও মেয়েদের জন্য ৩টি ক্যাডেট কলেজে ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হবে। ক্যাডেট কলেজগুলোয় ভর্তি নেওয়া হয় সপ্তম শ্রেণিতে। ফলে ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো আসে ষষ্ঠ শ্রেণির বই থেকে। আর ভর্তির প্রক্রিয়াটি হবে লিখিত, মৌখিক ও স্বাস্থ্যগত পরীক্ষার মাধ্যমে।

আবেদনকারীর যোগ্যতা

জাতীয়তা: ছাত্রছাত্রীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: ছাত্রছাত্রীকে ষষ্ঠ শ্রেণি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়স: ১ জানুয়ারি ২০২৬ তারিখে বয়স সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস হতে হবে।

শারীরিক যোগ্যতা: প্রার্থীকে নিচের শারীরিক যোগ্যতাসম্পন্ন হতে হবে—

উচ্চতা: ন্যূনতম ৪ ফুট ৮ ইঞ্চি (বালক ও বালিকা উভয় ক্ষেত্রে প্রযোজ্য)।

সুস্থতা: প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।

অনলাইনে আবেদন করার ওয়েবসাইট:

 www.cadetcollege.army.mil.bd অথবা https://www.cadetcollegeadmission.army.mil.bd ওয়েবসাইটের মাধ্য ফরম পূরণের জন্য যেসব কাগজপত্র লাগবে

১. পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার সত্যায়িত সনদ (ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য আবশ্যিক নয়)।

২. জন্মনিবন্ধন বা জন্মসনদের সত্যায়িত ফটোকপি।

৩. অধ্যয়ন করা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক ষষ্ঠ অথবা সমমানের বাংলা বা ইংরেজি মাধ্যম বা মাদ্রাসা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদ।

৪. পিতা বা অভিভাবক ও মাতার মাসিক আয়ের সপক্ষে কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র।

৫ . প্রার্থীর পিতা ও মাতা উভয়ের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।

মে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়

১. আবেদনের শেষ তারিখ: ১০ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

২. প্রবেশপত্র সংগ্রহের তারিখ: ১১ ডিসেম্বর ২০২৫ থেকে পরীক্ষার আগের দিন পর্যন্ত।

লিখিত পরীক্ষার তারিখ

২৭ ডিসেম্বর ২০২৫ শনিবার, সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত।

ভর্তি পরীক্ষার সিলেবাস

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ষষ্ঠ শ্রেণির সিলেবাসের আলোকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার বিষয় ও নম্বর: মোট নম্বর ৩০০। ইংরেজিতে ১০০, গণিতে ১০০, বাংলায় ৬০ ও সাধারণ জ্ঞানে ৪০ নম্বর।

 

 

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন …
  • ০২ নভেম্বর ২০২৬
গাকৃবিতে শিল্প-সহযোগিতা ও ক্যারিয়ার গঠনে দিনব্যাপী সেমিনার
  • ০২ নভেম্বর ২০২৬
ইউআইইউর সহযোগিতায় জামালপুরে ‘রোবো ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত
  • ০২ নভেম্বর ২০২৬
এলপি গ্যাসে আরও একলাফ, বাড়ল ২২৩ টাকা
  • ০২ নভেম্বর ২০২৬
যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, আটক ৪১
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মাদ্রাসা শিক্ষকদের মানতে হবে…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950