চুয়েটের ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি

২৭ অক্টোবর ২০২৫, ০৬:২৭ PM , আপডেট: ২৭ অক্টোবর ২০২৫, ০৬:২৮ PM
চুয়েটের একাডেমিক কাউন্সিলের ১৬২তম (জরুরি) সভা

চুয়েটের একাডেমিক কাউন্সিলের ১৬২তম (জরুরি) সভা © জনসংযোগ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষ লেভেল-১ স্নাতক কোর্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ১৭ জানুয়ারি (শনিবার) এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুরে চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত একাডেমিক কাউন্সিলের ১৬২তম (জরুরি) সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়েট একাডেমিক কাউন্সিলের সভাপতি ও ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। 

সভায় একাডেমিক কাউন্সিলের অভ্যন্তরীণ ও বহিঃসদস্যগণ অংশগ্রহণ করেন। এতে সদস্য সচিবের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।

শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে আহছানিয়া মিশন মেডিকেল …
  • ১৮ আগস্ট ২০২৬
পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান
  • ১৮ আগস্ট ২০২৬
ইএফটিতে বেতন: তিন দিনের মধ্যে আগস্টের বিল সাবমিটের নির্দেশ…
  • ১৮ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি বিজ্ঞপ্তি প্রকাশ আজই, সভায় মাউশি কর্মকর্তারা
  • ১৮ আগস্ট ২০২৬
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানারাত বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুনে…
  • ১৮ আগস্ট ২০২৬
ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই, কাজল মিয়াকে গ্রেফতার ও কারাগারে প…
  • ১৮ আগস্ট ২০২৬