ঢাবির বিশেষ মাইগ্রেশন ও শূন্য আসনের বিভাগ মনোনয়ন প্রকাশ

২১ আগস্ট ২০২৫, ০৮:৩৯ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:২২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিশেষ মাইগ্রেশনের দ্বিতীয় ও চূড়ান্ত ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে শূন্য আসনের জন্য অপেক্ষমান থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিভাগ মনোনয়ন প্রকাশ করা হয়েছে ভর্তিবিষয়ক ওয়েবসাইটে। সে অনুযায়ী, আগামীকাল শুক্রবার (২২ আগস্ট) থেকে শুরু হচ্ছে ভর্তি কার্যক্রম।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, যাদের বিষয় পরিবর্তন হয়েছে, তারা অনলাইনে পঞ্চাশ টাকা মাইগ্রেশন ফি জমা দিয়ে পেমেন্ট স্লিপ এর কপি সহকারে নতুন বিভাগে যোগাযোগ করবেন। নতুন করে যারা বিভাগ মনোনয়ন পেয়েছে, তারা অনলাইনে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভর্তি ফি জমা দিয়ে মূল মার্কসিট ও অন্নান্য কাগজপত্র সহ সংশ্লিষ্ট ইউনিটের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সাক্ষাৎকারে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম শুরু করবে।

বিজ্ঞান ইউনিটে বিভাগ মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদের ভর্তির সাক্ষাৎকার নেওয়া হবে আগামী ২৫ আগস্ট। আর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের সাক্ষাৎকার ২২ আগস্ট নেওয়া হবে।

সাক্ষাৎকারের সময় প্রয়োজনীয় কাগজপত্র
ক. ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র।

খ. এস.এস.সি এবং এইচ.এস.সি পরীক্ষার একাডেমিক মূল ট্রান্সক্রিপ্ট।

গ. কেন্দ্রীয় ভর্তি অফিসের নির্দেশনা অনুযায়ী অনলাইনে জমা দেয়া ফি-এর রশিদ।

ঘ. অনলাইনে পূরণকৃত প্রার্থীর প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরম ও শিক্ষার্থীর ভর্তিযোগ্য বিষয়সমূহের পছন্দক্রমের প্রিন্ট কপি (ফরমের নিচের অংশে প্রার্থীর মোবাইল নম্বর ও স্বাক্ষর দিতে হবে)।

আরও পড়ুন: বিল সাবমিট ২৩ সেপ্টেম্বরের মধ্যে, না করলে বেতন পাবেন না শিক্ষকরা

ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় পরামর্শ
সাক্ষাৎকারের সময় প্রার্থীদের মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টসমূহ ডিন অফিসে জমা রাখা হবে। এগুলো জমা দেওয়ার পূর্বে প্রার্থীদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টসমূহের পর্যাপ্ত সংখ্যক (কমপক্ষে ২০ কপি) ফটোকপি করে নিজের কাছে রাখতে হবে, যা পরবর্তীতে ভর্তি সংক্রান্ত ও অন্যান্য বিভিন্ন কাজে প্রয়োজন হবে।

শিক্ষার্থীদের বিভাগ বা ইনস্টিটিউটের পরিবর্তনের ক্ষেত্রে
নতুন বিভাগ বা ইনস্টিটিউটে ক্লাস শুরু করবে এবং অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ফি-এর সংশোধিত পরিশোধের ডাউনলোডকৃত কপি নিয়ে এবং বিভাগ বা ইনস্টিটিউটের উন্নয়ন ফি সমন্বয় সাপেক্ষে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে। সেক্ষেত্রে বেশি টাকা লাগলে প্রদান করতে হবে; পূর্বেই বেশি টাকা দিলে তা পরিশোধযোগ্য নয়।

বদলি নিয়ে প্রধানমন্ত্রী-শিক্ষামন্ত্রীর বৈঠকে সুখবর নেই
  • ০৬ আগস্ট ২০২৬
ডেঙ্গুতে নতুন ভর্তি ৪৭১, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে
  • ০৬ আগস্ট ২০২৬
ডেঙ্গুতে নতুন ভর্তি ৪৭১, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বিইউবিটিতে আলোচনা সভা …
  • ০৬ আগস্ট ২০২৬
নাটকের অবসান ঘটালেন দিওমান্দে
  • ০৬ আগস্ট ২০২৬
দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা সব হাসপাতালে: হাইকোর্ট
  • ০৬ আগস্ট ২০২৬