একাদশ ভর্তিতে একজন শিক্ষার্থীও পায়নি ৩৭৮ কলেজ

২০ আগস্ট ২০২৫, ১০:৩২ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ১১:২৪ AM
শিক্ষার্থী

শিক্ষার্থী © সংগৃহীত

চলতি বছরের একাদশ শ্রেণি (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) ভর্তির অনলাইন আবেদনে প্রথম ধাপের ফল প্রকাশিত হয়েছে। ফল বিশ্লেষণে দেখা গেছে, ৩৭৮টি কলেজে একজন শিক্ষার্থীও ভর্তি হয়নি, আর ১০টি কলেজে কোনো আবেদনই করা হয়নি। 

বুধবার (২০ আগস্ট) রাতে একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এমন তথ্য জানা গেছে।

ফল বিশ্লেষণে দেখা যায়, প্রথম ধাপে আবেদন করেছেন মোট ১০ লাখ ৭৩ হাজার ৩১০ জন শিক্ষার্থী। তারা কলেজ পছন্দক্রম (চয়েজ) দিয়েছেন ৫৯ লাখ ২৮ হাজার ৫৬৭টি।

এদিকে, অনলাইনে মোট আবেদনকারীর মধ্যে প্রথম ধাপে কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন ১০ লাখ ৪৭ হাজার ৯৬২ জন। আর কোনো কলেজ পাননি ২৫ হাজার ৩৪৮ জন।

প্রসঙ্গত, চলতি বছর সারাদেশের ৮ হাজার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশে কেন্দ্রীয়ভাবে ভর্তি করা হচ্ছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৭৮ কলেজ ভর্তির জন্য একজনও শিক্ষার্থীও পায়নি। আবার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ ভর্তির জন্য আগ্রহ দেখায়নি। সেখানে কেউ পছন্দক্রম দেয়নি।

আন্তঃশিক্ষা বোর্ড সূত্র জানায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন গত ৩০ জুলাই থেকে শুরু হয়ে গত ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত চলে। এ সময়ে মোট আবেদন করেছেন ১০ লাখ ৭৭ হাজার ৫৮২ জন শিক্ষার্থী।

মারা গেলেন চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু
  • ১২ আগস্ট ২০২৬
পরিবহন সংকট কাটাতে পবিপ্রবিতে আসছে বিআরটিসির বাস
  • ১২ আগস্ট ২০২৬
শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা সরকারের
  • ১২ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন অধিদপ্তরের মহাপরিচালক
  • ১২ আগস্ট ২০২৬
বাবাকে নিয়ে মেসির আবেগী পোস্ট
  • ১২ আগস্ট ২০২৬
আইসিডিডিআর,বি ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান প্রফেসর ম্য…
  • ১২ আগস্ট ২০২৬