ঢাবিতে প্রথম বর্ষের ৩৪০ শূন্য আসন পূরণ

১৮ আগস্ট ২০২৫, ০৩:৫২ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০৭:১২ AM
ঢাবি লোগো

ঢাবি লোগো © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ৩৪০টি শূন্য আসন পূরণ করা হয়েছে। গত ৩ আগস্ট অনুষ্ঠিত ডিনস কমিটির এক জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী এসব শূন্য আসন পূরণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ সেশনে প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পরও কয়েকটি  ইউনিটে কিছু আসন শূন্য ছিল। ডিনস কমিটির জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী এসব শূন্য আসন পূরণের জন্য বিশেষ মাইগ্রেশনের সুযোগ দেওয়া হয়। 

বিশেষ মাইগ্রেশনের মাধ্যমে অপেক্ষমাণ তালিকা থেকে ৩৪০টি শূন্য আসন পূরণ করা হয়। এর মধ্যে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১৯১টি, বিজ্ঞান ইউনিটের ১৪৫টি, ব্যবসায় শিক্ষা ইউনিটের ৩টি এবং চারুকলা ইউনিটের ১টি শূন্য আসন পূরণ করা হয়েছে।

‘ইত্যাদি’ দেখতে এসে মোবাইল হারালেন শতাধিক দর্শক!
  • ০৮ নভেম্বর ২০২৬
কুড়িগ্রামে বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২
  • ০৮ নভেম্বর ২০২৬
মালয়েশিয়ায় মানব পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৯
  • ০৮ নভেম্বর ২০২৬
চতুর্থ দিনের শুরুটা নিজেদের করে নিল ওয়েস্ট ইন্ডিজ
  • ০৮ নভেম্বর ২০২৬
যুবদল নেতাকে গালাগাল করায় পদ হারালেন ছাত্রদল নেতা
  • ০৮ নভেম্বর ২০২৬
উপজেলা শিক্ষা অফিসে প্রধান শিক্ষককে মারধর, বরখাস্ত সহকারী শ…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950