দেশের সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন ১২৬ বিদেশি শিক্ষার্থী

২০ মে ২০২৫, ০৯:১৭ AM , আপডেট: ২০ মে ২০২৫, ১২:৫১ PM
লোগো

লোগো © সংগৃহীত

দেশের সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির জন্য সার্ক ও নন-সার্ক কোটায়  ১২৬ জন বিদেশি  শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।   

নোটিশে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সার্ক কোটায় ৮৫ জন বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে এমবিবিএসে ভারতীয় ২২ জন, পাকিস্তানি ২১ জন, নেপালের ১৯ জন, ভুটান ২০ জন এবং শ্রীলঙ্কার ১২ জন শিক্ষার্থী সুযোগ পেয়েছেন।  অন্যদিকে  বিডিএসে সার্ক কোটায় পাকিস্তান, নেপাল ও ভুটান থেকে ২ জন করে মোট ৬ জন ভর্তির সুযোগ পেলেন।

এছাড়া, নন-সার্ক কোটায় এমবিবিএসে ভর্তির সুযোগ পেয়েছেন ফিলিস্তিনের ১৫ জন, মালয়েশিয়ান ৭ জন, যুক্তরাষ্ট্রে ১ জন এবং কানাডার ১ জন।  বিডিএসে নন-সার্ক কোটায় ভর্তির সুযোগ পেয়েছেন মালয়েশিয়ার ২ শিক্ষার্থী। সব মিলিয়ে নন-সার্ক কোটায় ৪১ জন বিদেশি শিক্ষার্থী কলেজ বরাদ্দ পেয়েছেন। 

এতে  আরও বলা হয়েছে, আগামী ১৫ জুনের মধ্যে বিদেশি শিক্ষার্থীদের  ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। বরাদ্দ পাওয়া শিক্ষার্থীদের নিজ নিজ দেশের দূতাবাস বা মিশনের মাধ্যমে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে  নির্দেশনা দেওয়া হয় নোটিশে। 

গোপালগঞ্জের সেই বুশরাসহ নিয়োগ পেলেন বাদ পড়া আরও ৪০ জন
  • ০৫ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি পপুলার ফার্মাসিউটিক্যালসে, সরাসরি মৌখি…
  • ০৫ অক্টোবর ২০২৬
দৃশ্যম ৩-তে কত কোটি টাকা পারিশ্রমিক পেলেন অজয়, বাকিরা কে কত
  • ০৫ অক্টোবর ২০২৬
‘তুই তো বিশ্ববিদ্যালয়ের না’ বলে জুনিয়রের বাম কানে ৮-১০টি থা…
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবার বহিষ্কারের পর রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা …
  • ০৫ অক্টোবর ২০২৬
ল্যাবএইড হাসপাতালে বিভিন্ন বিভাগে চিকিৎসক নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৫ অক্টোবর ২০২৬