জবির ৩য় মেধা তালিকা প্রকাশ, ভর্তি ফি জমা দেওয়ার নির্দেশ

১৭ মে ২০২৫, ০৭:১৩ PM , আপডেট: ১৮ মে ২০২৫, ১২:১০ PM
জবির লোগো

জবির লোগো © টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ৩য় মেধাতালিকায় চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ১৭ মে থেকে ২০ মে তারিখের মধ্যে প্রয়োজন কাগজপত্র জমা ও ভর্তি ফি জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভর্তি ফি জমা দেওয়ার জন্য শিক্ষার্থীকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ওয়েবসাইটের নিজ প্যানেলে লগইন করে ভর্তি ফি জমা দিতে হবে। এ ছাড়াও, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য ১৭ মে থেকে ২১ মে এর মধ্য বিশ্ববিদ্যালয় খোলা থাকা দিনগুলোতে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিজ্ঞান অনুষদ ও লাইফ সায়েন্স অনুষদভুক্ত বিভাগগুলোর জন্য ১২৪৩০ টাকা জমা দিতে হবে। বিজনেস অনুষদভুক্ত বিভাগগুলোর জন্য ১০৪৩০ টাকা জমা দিতে হবে। কলা, সামাজিক বিজ্ঞান, আইন এবং ইনস্টিটিউটসমূহের জন্য (ফিল্ম এন্ড টেলিভিশন, সংগীত ও নাট্যকলা বিভাগ ব্যতীত) ১০৪৩০ টাকা জমা দিতে হবে। ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ এবং সংগীত ও নাট্যকলা বিভাগের জন্য ১২৪৩০ টাকা জমা দিতে হবে। চারুকলা অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য ১২৪৩০ টাকা জমা দিতে হবে।

এ ছাড়াও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ডিন অফিসে, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র, ভর্তি পরীক্ষার এডমিট কার্ড, অনলাইন হতে প্রিন্টকৃত ভর্তি ফরম এবং দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।

আরও পড়ুন: মতিঝিলে ভবনে আগুন

ট্যাগ: জবি
বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে সশস্ত্রবাহিনীর ইতিহাস অঙ্গাঙ…
  • ২১ নভেম্বর ২০২৬
ক্যানসারের চতুর্থ স্টেজে শামীম ওসমান
  • ২১ নভেম্বর ২০২৬
কাপড়ের ব্যাগে ৭২ লাখ টাকার ইয়াবা নিয়ে বাসের জন্য অপেক্ষা, ও…
  • ২১ নভেম্বর ২০২৬
প্রার্থীদের পাশ কাটিয়ে ভোটের সময় বাড়াল নির্বাচন কমিশন 
  • ২১ নভেম্বর ২০২৬
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, বিক্ষোভ শিক্ষার্থীদের 
  • ২১ নভেম্বর ২০২৬
রাতে ঘুম হচ্ছে না, মেনে চলুন এই অভ্যাসগুলো
  • ২১ নভেম্বর ২০২৬
diuimage