গুচ্ছের ভর্তি পরীক্ষায় ববি কেন্দ্রে পরিদর্শনে আসেননি উপাচার্য

০৯ মে ২০২৫, ০৫:০১ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৭:৫৩ PM
পরীক্ষা দিচ্ছেন ভর্তিচ্ছুরা

পরীক্ষা দিচ্ছেন ভর্তিচ্ছুরা © টিডিসি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন আজ শুক্রবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গুচ্ছ ভর্তি পরীক্ষা পরিদর্শন করতে আসেননি। তবে তিনি বরিশালে গুচ্ছ ভর্তি পরীক্ষার অন্য কেন্দ্র পরিদর্শন করেন। অন্যদিকে উপাচার্যের বিশ্ববিদ্যালয়ের প্রবেশ ঠেকাতে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন।

গতকাল বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে বিশ্ববিদ্যালয় থেকে অবাঞ্ছিত ঘোষণা করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় আজ আন্দোলনকারী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান করেন।  উপাচার্যের পদত্যাগের দাবিতে ৫ দিন ধরে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী, ট্রেজারার অধ্যাপক ড. মো. মামুন অর রশিদসহ অন্যরা কেন্দ্র পরিদর্শন করেন। এ বছর বিজ্ঞান ইউনিটের বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ৬১ জন।

উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী মো. মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা তাকে পরীক্ষার কেন্দ্রে ঢুকতে দিইনি। সাধারণ শিক্ষার্থীরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। তার এখন সসম্মানে পদত্যাগ করে চলে যাওয়া উচিত।’

তবে ট্রেজারার অধ্যাপক মো. মামুন অর রশীদ বলেন, ‘উপাচার্য আজকে পরীক্ষার কেন্দ্রে আসেননি।’ না আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘সে বিষয়ে আমি জানি না তিনি কেনো আসেননি।’

এ বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন ও প্রক্টর ড. সোনিয়া খান সনিকে একাধিকবার ফোন করা হলেও তারা কোনো সাড়া দেননি।

জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দলের সভাপতি ড. মনির, সম্পাদক …
  • ০৩ মার্চ ২০২৬
শিক্ষক নিয়োগের শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু চলতি সপ্তাহে
  • ০৩ মার্চ ২০২৬
ঈদের আগে কি বকেয়া বেতন পাবেন এমপিভুক্ত শিক্ষকরা, যা জানা গেল
  • ০৩ মার্চ ২০২৬
নতুন সরকারের প্রথম বাজেটের জন্য ব্যবসায়ীদের কাছে প্রস্তাবনা…
  • ০৩ মার্চ ২০২৬
১৫ পদের একটিও পায়নি জামায়াত, বিএনপি-স্বতন্ত্র পেল কতটি?
  • ০৩ মার্চ ২০২৬
উদ্বোধনের আগেই বেহাল জাবির ৪ কোটি টাকার খেলার মাঠ
  • ০৩ মার্চ ২০২৬