মেধাস্বত্ব সুরক্ষা ও কৃষি উদ্ভাবনের বাণিজ্যিকীকরণে গাকৃবিতে প্রশিক্ষণ কর্মশালা

০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫২ PM
প্রশিক্ষণ কর্মশালায় অতিথিবৃন্দ

প্রশিক্ষণ কর্মশালায় অতিথিবৃন্দ © সংগৃহীত

গবেষণালব্ধ উদ্ভাবনের সুরক্ষা, মেধাস্বত্বের যথাযথ ব্যবস্থাপনা এবং কৃষি প্রযুক্তির বাণিজ্যিকীকরণে গবেষক ও সংশ্লিষ্টদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) মেধাস্বত্ব বা বুদ্ধিবৃত্তিক সম্পত্তির অধিকার (ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস—আইপিআর) বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টেকনোলজি ট্রান্সফার অফিসের উদ্যোগে কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের অর্থায়নে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন হিট প্রকল্পের উপ-প্রকল্প ব্যবস্থাপক (এসপিএম) ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম এবং প্রকল্পের সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালার উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কেন্দ্রের পরিচালক ও কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন।

পরে প্রধান অতিথির বক্তব্যের শুরুতে উপাচার্য কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনের প্রকৃত সার্থকতা তখনই প্রতিষ্ঠিত হয়, যখন গবেষণালব্ধ জ্ঞান ও প্রযুক্তি মানুষের কল্যাণে ব্যবহৃত হয়। গবেষকদের সৃজনশীলতা ও মেধার যথাযথ স্বীকৃতি নিশ্চিত করার পাশাপাশি উদ্ভাবনের সুরক্ষা, গোপনীয়তা এবং কার্যকর প্রযুক্তি হস্তান্তর সম্পর্কে সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। উপাচার্য আরো বলেন, পেটেন্ট অর্জন ছাড়া বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত জাত ও প্রযুক্তিসমূহ জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমভাবে গ্রহণযোগ্য হবেনা, তাই গাকৃবির উদ্ভাবিত জাত ও প্রযুক্তিসমূহের পেটেন্ট অর্জন করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে” পেটেন্টকে সহজীকরণ করতে বর্তমান সরকারও বহুমুখী কার্যকর উদ্যোগ নিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

উপাচার্যের বক্তব্যের পর হিট প্রকল্পের উপ-প্রকল্প ব্যবস্থাপক প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম ও অগ্রগতি নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের কৃষি, ফিশারিজ, বন ও পরিবেশ এবং ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ প্রদান করেন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমান, উপ-প্রকল্পের সহকারী ব্যবস্থাপক (এএসপিএম) প্রফেসর ড. ফয়েজ আহমেদ প্রধান এবং ড. মুহাম্মদ জিয়াউল হক। প্রশিক্ষণে মেধাস্বত্বের মৌলিক ধারণা ও কৃষি উদ্ভাবনের সঙ্গে এর সম্পর্ক, গবেষণালব্ধ উদ্ভাবনের গোপনীয়তা রক্ষা, গবেষণার তথ্য-উপাত্তের নৈতিক ব্যবহার, গবেষণাসামগ্রী ব্যবস্থাপনা, জার্মপ্লাজম হস্তান্তর, ম্যাটেরিয়াল ট্রান্সফার অ্যাগ্রিমেন্ট (এমটিএ) এবং ল্যাবরেটরি ও মাঠপর্যায়ের গবেষণা প্রটোকল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষভাবে গবেষণাসামগ্রী ও প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে যথাযথ নীতিমালা অনুসরণ এবং উদ্ভাবনের মেধাস্বত্ব সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়।

প্রশিক্ষণের সমাপনী পর্বে সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘটে।

ট্যাগ: গাকৃবি
আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব-নাহিদ-শামীম
  • ০৩ নভেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষাব্যবস্থা নিয়ে ছড়ানো অপতথ্য অনেকক্ষেত্রে অতির…
  • ০৩ নভেম্বর ২০২৬
মোদীকে প্রকাশ্য বিতর্কের চ্যালেঞ্জ রাহুল গান্ধীর
  • ০৩ নভেম্বর ২০২৬
‘স্যরি’ বললেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়?
  • ০৩ নভেম্বর ২০২৬
দুর্নীতির অভিযোগে ওএসডি থেকে উপপরিচালক, সমালোচনার পর আবারও …
  • ০৩ নভেম্বর ২০২৬
এশিয়া কাপের দল ঘোষণা, স্কোয়াডে সাব্বির-নাঈম
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950