ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের কারণে শাবিপ্রবি ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

০১ নভেম্বর ২০২৬, ০৭:৩১ PM , আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ PM
শাবিপ্রবি ক্যাম্পাস

শাবিপ্রবি ক্যাম্পাস © ফাইল ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। 

আজ রবিবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার  মো. কালাম আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্বঘোষিত অনুযায়ী আগামী ২৬ ও ২৭ জানুয়ারি এই ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্ত মতে, আগামী ১৭ ও ১৮ জানুয়ারি (রবিবার ও সোমবার) এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, আগামী ২৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যেহেতু শাবিপ্রবির ভর্তি পরীক্ষার একটি কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে, তাই পরীক্ষার্থীদের সম্ভাব্য ভোগান্তি এড়াতেই তারিখ পরিবর্তন করা হয়েছে।

পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে দুঃসংবাদও পেল বাংলাদেশ
  • ০১ নভেম্বর ২০২৬
এবার পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন ৬৩৬৫৬টি—সর্বোচ্চ ঢাকা সেন্ট্…
  • ০১ নভেম্বর ২০২৬
ছেলের এইচএসসি পাসের খবর জানিয়ে বিলুপ্ত কমিটি, আবেগি ছাত্রদল…
  • ০১ নভেম্বর ২০২৬
গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইস…
  • ০১ নভেম্বর ২০২৬
ফেসবুকে কেন এত আলোচনা, কে এই আবু বকর?
  • ০১ নভেম্বর ২০২৬
প্রাথমিকের প্রশিক্ষণবিহীন শিক্ষকদের তথ্য চাইল অধিদপ্তর
  • ০১ নভেম্বর ২০২৬