একাডেমিক অডিটরদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল

০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ PM
কর্মশালা

কর্মশালা © সৌজন্য প্রাপ্ত

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) উদ্যোগে একাডেমিক অডিটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে ‘Training for BAC Academic Auditors’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিএসির মোট ৯২ জন একাডেমিক অডিটর অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল একাডেমিক অডিটরদের বহিঃস্থ গুণগতমান নিরূপণে দক্ষতা বৃদ্ধি, স্বার্থের সংঘাত ও গোপনীয়তা নীতি যথাযথভাবে অনুসরণের গুরুত্ব পর্যালোচনা এবং অডিটরদের সঙ্গে বিএসির কর্মকর্তাদের পারস্পরিক মতবিনিময়ের সুযোগ তৈরি করা।

সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া কর্মশালায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সচিব প্রফেসর এ কে এম মনিরুল ইসলাম। এতে ‘Policy on Management of Conflict of Interest and Confidentiality’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বিএসির কাউন্সিল, গবেষণা ও প্রকাশনা বিভাগের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. মো. ওয়াকিলুর রহমান।

এ ছাড়া ‘Enhancing External Quality Assessment Process During the Site Visit’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন কাউন্সিলের অ্যাক্রেডিটেশন, কিউএ অ্যান্ড এনকিউএফ বিভাগের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. মো. শাহ এমরান।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের বহিঃসম্পর্ক ও আইসিটি বিভাগের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. আহমেদ আবদুল্লাহ জামাল এবং প্রশাসন, অর্থ ও পরিকল্পনা বিভাগের পূর্ণকালীন সদস্য মো. এমদাদুল হক।

প্রশিক্ষণের উন্মুক্ত আলোচনা পর্ব পরিচালনা করেন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আখতার হোসেন খান। এ সময় একাডেমিক অডিটররা অ্যাক্রেডিটেশন কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরেন এবং এ বিষয়ে আরও জানার আগ্রহ প্রকাশ করেন। তাঁদের বিভিন্ন প্রশ্নের ধারাবাহিকভাবে উত্তর দেন কাউন্সিলের চেয়ারম্যান।

অ্যাক্রেডিটেশন কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে অডিটরদের পর্যবেক্ষণ লিখিতভাবে জমা দেওয়ার অনুরোধ জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশের উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়নের ধারাবাহিক প্রক্রিয়ায় একাডেমিক অডিটরদের বিএসি পরিবারের সম্মানিত সদস্য হিসেবে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

চেয়ারম্যান বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের গুণগতমান উন্নয়ন ও ধারাবাহিকতা বজায় রাখা।’

এ সময় তিনি একাডেমিক অডিটরদের নিজ নিজ কর্মরত বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামগুলোকে অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার আওতায় আনার উদ্যোগ নেওয়ারও অনুরোধ জানান।

কর্মশালায় ধন্যবাদ জ্ঞাপন করেন কাউন্সিলের অ্যাক্রেডিটেশন, কিউএ অ্যান্ড এনকিউএফ বিভাগের উপপরিচালক ড. ফারজানা শারমিন।

এতে ৯২ জন একাডেমিক অডিটর ছাড়াও দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, কোয়ালিটি অ্যাসুরেন্স বিশেষজ্ঞ এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব-নাহিদ-শামীম
  • ০৩ নভেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষাব্যবস্থা নিয়ে ছড়ানো অপতথ্য অনেকক্ষেত্রে অতির…
  • ০৩ নভেম্বর ২০২৬
মোদীকে প্রকাশ্য বিতর্কের চ্যালেঞ্জ রাহুল গান্ধীর
  • ০৩ নভেম্বর ২০২৬
‘স্যরি’ বললেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়?
  • ০৩ নভেম্বর ২০২৬
দুর্নীতির অভিযোগে ওএসডি থেকে উপপরিচালক, সমালোচনার পর আবারও …
  • ০৩ নভেম্বর ২০২৬
এশিয়া কাপের দল ঘোষণা, স্কোয়াডে সাব্বির-নাঈম
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950