গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ১৭ ভর্তিচ্ছু

০৯ মে ২০২৫, ১০:৪৫ AM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৮:০৫ PM
কেন্দ্রে প্রবেশ করছেন ভর্তিচ্ছুরা

কেন্দ্রে প্রবেশ করছেন ভর্তিচ্ছুরা © টিডিসি ফটো

জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শুক্রবার (৯ মে) বেলা ১১টা থেকে শুরু হওয়া এই পরীক্ষা চলবে বেলা ১২টা পর্যন্ত। এদিন দেশের ২১টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এবার ইউনিটিতে এবার ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। এই ইউনিটের সীট সংখ্যা ৮২৯৭। আসনপ্রতি লড়ছেন ১৭ ভর্তিচ্ছু।

সরেজমিনে সারাদেশের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভর্তিচ্ছুদের তল্লাশি করে মেইনগেট দিয়ে প্রবেশ করানো হয়েছে। দাবদাহের কারণে এক ঘণ্টা আগেই ক্যাম্পাসে প্রবেশ করতে দেখা গেছে ভর্তিচ্ছুদের। ইলেক্ট্রনিক ডিভাইস আছে কিনা চেক করে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের।  

নির্বিঘ্ন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য এবং গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ সবাইকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। সংশ্লিষ্ট কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য ও অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যদের প্রতি এ আহ্বান জানান তিনি।

এছাড়া ভর্তি পরীক্ষা পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের আহ্বান জানান আহ্বায়ক অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ। মাভাবিপ্রবি উপাচার্য আসন্ন পরীক্ষায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থী এবং তাদের পরিবারবর্গকে আন্তরিক শুভেচ্ছা জানান। তাদের যাত্রা ও পরীক্ষার সময়কাল নিরাপদ, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ হোক—সে প্রত্যাশাও ব্যক্ত করেন।

আরো পড়ুন: প্রখর রোদে ছাতা মাথায় ইবি কেন্দ্রে গুচ্ছ ভর্তিচ্ছুরা

এর আগে গত ২ মে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় ৫ মে। এছাড়া, ২৫ এপ্রিল অনুষ্ঠিত হয় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। ফলাফল প্রকাশিত হয় ২৮ এপ্রিল। 

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬