১৯ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল, পরীক্ষার্থী দেড় লাখ

০৮ মে ২০২৫, ০৯:২৪ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০৪ PM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (৯ মে) অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত দেশের ২১টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষায় অংশ নেবেন শিক্ষার্থীরা। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। প্রায় দেড় লাখ পরীক্ষার্থী এতে অংশ নেবেন।

নির্বিঘ্ন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য এবং গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ সবাইকে সর্বাত্মক সহযোগিতা করার আহবান জানিয়েছেন। সংশ্লিষ্ট কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য ও অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যদের প্রতি এ আহবান জানান তিনি।

উপাচার্য গত ২৫ এপ্রিল ‘সি’ ইউনিট ও ২ মে অনুষ্ঠিত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মতোই ‘এ’ ইউনিটের পরীক্ষাটিও সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য সরকারি দপ্তরের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন: রাজশাহী কলেজে বেড়েছে চুরি: উদাসীন প্রশাসন, শিক্ষার্থীদের ক্ষোভ

এ ছাড়া ভর্তি পরীক্ষা পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তাঁদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের আহবান জানান আহবায়ক অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ। মাভাবিপ্রবি উপাচার্য আসন্ন পরীক্ষায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থী এবং তাঁদের পরিবারবর্গকে আন্তরিক শুভেচ্ছা জানান। তাদের যাত্রা ও পরীক্ষার সময়কাল নিরাপদ, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ হোক—সে প্রত্যাশাও ব্যক্ত করেন।

উল্লেখ্য, ‘এ’ ইউনিটে এবার ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। এর আগে গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত হয় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা।  ফলাফল প্রকাশিত হয় ২৮ এপ্রিল। এছাড়া ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২ মে। ফলাফল প্রকাশ করা হয়েছে ৫ মে।

পেলে-রোনালদো নয়, মেসির দলে যোগ দিলেন এমবাপ্পে 
  • ২২ জুন ২০২৬
জনবল নিয়োগ দেবে পাঠাও, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২২ জুন ২০২৬
প্রাথমিকের নতুন শিক্ষকদের পদায়ন লটারিতে
  • ২২ জুন ২০২৬
এবার নিজ দল থেকেই ‘অপসারিত’ মমতা, বহিষ্কার অভিষেক
  • ২২ জুন ২০২৬
আশা করি আপনি আপনার দাদার নাম রাখতে পারবেন, তাসমিয়া প্রধানকে…
  • ২২ জুন ২০২৬
বাদ পড়া এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর
  • ২২ জুন ২০২৬