জাবিতে প্রথম ধাপের ভর্তি শেষ, আসন ফাঁকা ৭৭৩

০৬ মে ২০২৫, ১১:৫৫ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:১৩ PM
জাবিতে প্রথম ধাপের ভর্তি শেষ হয়েছে

জাবিতে প্রথম ধাপের ভর্তি শেষ হয়েছে © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রথম ধাপের ভর্তির কার্যক্রম শেষ হয়েছে। প্রথম ধাপ শেষে ৭৭৩ টি আসন ফাঁকা রয়েছে।

মঙ্গলবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট সাতটি ইউনিটে ৭৭৩টি আসন ফাঁকা রয়েছে। এর মধ্যে ছেলেদের ৩৯৯টি এবং মেয়েদের ২৭৪টি আসন রয়েছে ফাঁকা রয়েছে। সবচেয়ে বেশি আসন শূন্য রয়েছে ‘এ’ ইউনিটের অন্তর্ভুক্ত গানিতিক ও পদার্থ বিষয়ক অনুষদে। ছেলেদের ৯৮ টি এবং মেয়েদের ৮৫টি করে আসন ফাঁকা রয়েছে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (ju-admission.org)এ পাওয়া যাবে৷

 

ট্যাগ: জাবি
কর্মকর্তা নিয়োগ দেবে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, আ…
  • ২৫ জুলাই ২০২৬
ছাত্রদের ওপর হামলা, ভিডিও করায় সাংবাদিককে পেটাল অটোরিকশা চা…
  • ২৫ জুলাই ২০২৬
বিএনপির তিন এমপির ভাইরাল ভিডিও নিয়ে প্রধানমন্ত্রী কী পদক্ষে…
  • ২৫ জুলাই ২০২৬
বাহাত্তরের সংবিধানই ফ্যাসিবাদ তৈরির ভিত্তি, সুবিচার ছাড়া মব…
  • ২৫ জুলাই ২০২৬
দুপুরে পদত্যাগ, রাতেই নতুন শিক্ষামন্ত্রী নিয়োগ
  • ২৫ জুলাই ২০২৬
ময়মনসিংহে বাস চাপায় নারীর মৃত্যু
  • ২৫ জুলাই ২০২৬