কৃষি গুচ্ছের প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ

০৬ মে ২০২৫, ০৭:২২ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:১৪ PM
কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর  লোগো

কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর লোগো © ফাইল ফটো

কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রথম মাইগ্রেশনের ফলাফল প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার (৬ মে) ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

জানা গেছে, তালিকায় থাকা প্রার্থীদের ৭ মে থেকে ১০ মে এর মধ্যে ভর্তি ফি (১০ হাজার টাকা) অনলাইনে জমা দিয়ে প্রাথমিক ভর্তি নিশ্চিত করতে হবে।

তারপর ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করা প্রার্থীদেরকে অটোমাইগ্রেশনের পর আগামী ২৬ মে হতে ২৮ মে এর মধ্যে প্রাপ্ত নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে ওই বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য ভর্তি ফি-এর সাথে পূর্বে জমাকৃত দশ হাজার টাকা (অফেরতযোগ্য) সমন্বয় করতে হবে এবং মূল ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র ও কোটা ডকুমেন্টস (প্রযোজ্য ক্ষেত্রে) জমা দিয়ে ভর্তির কার্যক্রম চূড়ান্তভাবে সম্পন্ন করতে হবে। এর কোনরূপ ব্যত্যয় হলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে বলে জানানো হয়েছে।

তবে শিক্ষার্থীরা চাইলে এখনও মাইগ্রেশন করতে পারবেন। যারা অটো মাইগ্রেশন অপশন চালু রেখেছে, তারা দ্বিতীয় ও তৃতীয় অটোমাইগ্রেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় বা বিষয় পরিবর্তনের সুযোগ পাবেন।

এছাড়াও দ্বিতীয় মাইগ্রেশন শেষে অপেক্ষমাণ তালিকার ফলাফল আগামী ১৪ মে প্রকাশ করা হবে। সে অনুযায়ী ভর্তি প্রক্রিয়ার সময় নির্ধারণ করা হয়েছে ১৫ মে থেকে ১৮ মে পর্যন্ত। যদি এরপরও আসন খালি থাকে, তাহলে তৃতীয় মাইগ্রেশনের তালিকা প্রকাশিত হবে ২০ মে এবং সে অনুযায়ী ভর্তি চলবে ২২ থেকে ২৪ মে পর্যন্ত।

প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয় এবং ২২ এপ্রিল পর্যন্ত মেধা ও অপেক্ষমাণ তালিকায় থাকা প্রার্থীদের বিশ্ববিদ্যালয় ও বিষয় পছন্দক্রম দেওয়ার সুযোগ ছিল।

 

 

 

 

গাজীপুরে প্রধানমন্ত্রীর সফর, বহিরাগতদের বসবাস নিষিদ্ধ করল জ…
  • ২০ মে ২০২৬
প্রিয় সোনামনি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত: জামায়াত আমির
  • ২০ মে ২০২৬
নদীতে ডুবে প্রাণ গেল শিশুর
  • ২০ মে ২০২৬
২২ বছরের অপেক্ষার পর শিরোপা জিতল আর্সেনাল
  • ২০ মে ২০২৬
রাজধানীতে মাদ্রাসা ছাত্র অপহরণ করে মুক্তিপণ আদায়, শিক্ষক গ্…
  • ২০ মে ২০২৬
ধর্ষণের পর হত্যা করা হয় শিশু রামিসাকে, মরদেহ লুকাতেই মাথা ব…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081