গুচ্ছের ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় সেরা তিন যারা

০৫ মে ২০২৫, ০৬:০৭ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৪৭ PM

© ফাইল ফটো

জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার (৫ মে) বিকাল ৩টা ৪৫ মিনিটের দিকে এই ফল প্রকাশ করা হয়। ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভা শেষে কমিটির আহবায়ক এ তথ্য জানান।

এই ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৬৭ হাজার ৬২৮ জন শিক্ষার্থী। এর মধ্যে কৃতকার্য হয়েছেন ৩১ হাজার ৬৪১ জন। অর্থাৎ পাসের হার ৪৬.৭৯ শতাংশ। প্রকাশিত ফলে ৮৬.৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন ইমন দাস। এছাড়াও সর্বনিম্ন নাম্বার -১১.০। দ্বিতীয় স্থান অর্জন করেছেন যশোর বোর্ডের মো. সামিরুল ইসলাম। তৃতীয় হয়েছেন মাদ্রাসা বোর্ড থেকে পাস করা মো. হাসনাত মাওলা। 

আরো পড়ুন: গুচ্ছের ‘বি’ ইউনিটে ৮৬.৫ পেয়ে প্রথম হলেন ইমন দাস

‘বি’ ইউনিটের পরীক্ষায় আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল ৭২ হাজার ৬২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৬৭ হাজার ৬২৮ জন অর্থাৎ ৯৩.৮৫ শতাংশ এবং অনুপস্থিতির সংখ্যা ৪ হাজার ৪৩৪ জন অর্থাৎ ৬.১৫ শতাংশ। ওএমআর বাতিলের সংখ্যা ১১ টি। অকৃতকার্যের সংখ্যা ৩৫ হাজার ৯৭০ জন (শতকরা ৫৩.১৯)। 

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভা শেষে  কমিটির আহবায়ক এ তথ্য জানান।

গত শুক্রবার সারা দেশের ২১টি কেন্দ্রে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের গুচ্ছ ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয় ৫ মার্চ থেকে, যা চলে ১৭ মার্চ রাত ১২টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করেন ২ লাখ ৩৭ হাজার ৮৪০ ভর্তিচ্ছু। 

এর মধ্যে বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটে ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন ও মানবিক শাখার ‘বি’ ইউনিটে আবেদন করেন ৭২ হাজার ৬২ জন। এছাড়া বাণিজ্য শাখার ‘সি’ ইউনিটের ২৩ হাজার ৬৪ জন ভর্তিচ্ছু। ‘সি’ ইউনিটের ফলাফল গত ২৮ এপ্রিল প্রকাশ করা হয়।

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয় হলো ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬