গুচ্ছের ‘বি’ ইউনিটে ৮৬.৫ পেয়ে প্রথম হলেন ইমন দাস

০৫ মে ২০২৫, ০৪:৩৬ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৪৯ PM

© ফাইল ফটো

জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার (৫ মে) বেলা ৩টা ৪৫ মিনিটের দিকে এ ফল প্রকাশ করা হয়। 

এই ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৬৭ হাজার ৬২৮ জন শিক্ষার্থী। এর মধ্যে কৃতকার্য হয়েছেন ৩১ হাজার ৬৪১ জন। অর্থাৎ পাসের হার ৪৬.৭৯ শতাংশ। প্রকাশিত ফলে ৮৬.৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন ইমন দাস। এছাড়াও সর্বনিম্ন নাম্বার -১১.০।  

আরো পড়ুন: গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে

‘বি' ইউনিটের পরীক্ষায় আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল ৭২ হাজার ৬২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৬৭ হাজার ৬২৮ জন অর্থাৎ ৯৩.৮৫ শতাংশ এবং অনুপস্থিতির সংখ্যা ৪ হাজার ৪৩৪ জন অর্থাৎ ৬.১৫ শতাংশ। ওএমআর বাতিলের সংখ্যা ১১ টি। অকৃতকার্যের সংখ্যা ৩৫ হাজার ৯৭০ জন (শতকরা ৫৩.১৯)। 

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভা শেষে  কমিটির আহবায়ক এ তথ্য জানান।

গত শুক্রবার সারা দেশের ২১টি কেন্দ্রে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের গুচ্ছ ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয় ৫ মার্চ থেকে, যা চলে ১৭ মার্চ রাত ১২টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করেন ২ লাখ ৩৭ হাজার ৮৪০ ভর্তিচ্ছু। 

এর মধ্যে বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটে ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন ও মানবিক শাখার ‘বি’ ইউনিটে আবেদন করেন ৭২ হাজার ৬২ জন। এছাড়া বাণিজ্য শাখার ‘সি’ ইউনিটের ২৩ হাজার ৬৪ জন ভর্তিচ্ছু। ‘সি’ ইউনিটের ফলাফল গত ২৮ এপ্রিল প্রকাশ করা হয়।

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয় হলো ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

জিয়াউর রহমান-খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছাত্রদলের ই…
  • ১৪ মার্চ ২০২৬
মার্কিন ঘাটিগুলো মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকি : গালি…
  • ১৪ মার্চ ২০২৬
মন্ত্রণালয়ে চাকরি করতে আসিনি, এটা আমার ইবাদতখানা
  • ১৪ মার্চ ২০২৬
কুমিল্লায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ
  • ১৪ মার্চ ২০২৬
জবি রেমিয়ান্স ব্রাদারহুডের নেতৃত্বে রাফি সোহান
  • ১৪ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীকে ডা. মাহমুদা মিতুর খোলা চিঠি
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081