রাবির ‘এ’ ইউনিটে ৭৫০ ওএমআর বাতিল: ফল পুনঃপ্রকাশের দাবি প্রত্যাখ্যান

২৯ এপ্রিল ২০২৫, ০১:৩৫ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৩২ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা রোল ও সেট কোডের বৃত্ত ভরাটে সমস্যার কারণে প্রায় সাড়ে সাতশো ওএমআর বাতিল হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে 'বি' ইউনিটের মতো ওএমআর সংশোধনের মাধ্যমে পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছিলেন। তবে তা প্রত্যাখ্যান করেছে ভর্তি উপকমিটি। 

জানা যায়, গত ১২ এপ্রিল 'বি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ১৭ এপ্রিল ফল প্রকাশিত হয়। এই ইউনিটে মাত্র ৯টি ওএমআর বাতিল হলেও 'এ' ইউনিটের বেলায় তা দাঁড়িয়েছে প্রায় সাড়ে সাতশো। কারণ হিসেবে জানা গেছে, 'বি' ইউনিটে রোল ও সেট কোডের বৃত্ত ভরাটে ত্রুটির কারণে যেসব ওএমআর বাতিল হয়েছিল, সেগুলো ম্যানুয়ালি চেক করে সংশোধন করেছিল সংশ্লিষ্ট ইউনিটের কর্তৃপক্ষ। কিন্তু 'এ' ইউনিটে বৃত্ত ভরাটে ত্রুটি হলেই তা পুরোপুরি বাতিল করা হয়েছে। ম্যানুয়ালি চেক করে সংশোধন করা হয়নি। 

আরও পড়ুন: রাবির ‘এ’ ইউনিটের পরীক্ষায় বৃত্ত ভরাটে সাড়ে সাতশো ওএমআর বাতিল

ফলে 'বি' ইউনিটের মতো 'এ' ইউনিটেও ম্যানুয়ালি চেক করে ওএমআর সংশোধন করে ফলাফল পুনঃপ্রকাশের দাবি জানান ভুক্তভোগী শিক্ষার্থীরা। এ নিয়ে আজ বেলা ১১টায় ভর্তি উপকমিটির সভা অনুষ্ঠিত হয়। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয় যে, প্রকাশিত ফলাফল সংশোধিত হচ্ছে না। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম বলেন, ওএমআর বাতিল হওয়া শিক্ষার্থীদের বড় একটি অংশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন করেন যাতে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিয়ে আজ সকালে ভর্তি উপকমিটির একটি মিটিং আহ্বান করা হয়। মিটিংয়ে ফলাফল পুনঃপ্রকাশের আবেদন প্রত্যাখ্যান হয়েছে। 

দুপুরের মধ্যে দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬