গুচ্ছের ‘সি’ ইউনিটে সেরা ৫ হলেন যারা

২৮ এপ্রিল ২০২৫, ০৬:২০ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৪৪ PM
গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী

গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার পর ফল প্রকাশ করা হয়।

দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

তিনি জানান, ‘সি ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস অর্থাৎ ৩০ কিংবা তার চেয়ে বেশি নম্বর পেয়েছেন ১৩ হাজার ৬৬০ জন। শতকরায় যা ৬৩ দশমিক ৩৫ শতাংশ। আর ফেল করেছেন ৭ হাজার ৮৯৮ জন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গুচ্ছের ‘সি’ ইউনিটে সর্বোচ্চ ৯০ দশমিক ২৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন রুফাইদা নুর। তিনি ঢাকা শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। দ্বিতীয় হয়েছেন মো. নাফিস ইসলাম। তার প্রাপ্ত নম্বর ৮৮.২৫। নাফিসও ঢাকা বোর্ডের শিক্ষার্থী।

সি ইউনিটে তৃতীয় হয়েছন, অনিন্দ্র চৌধুরী। চট্টগ্রাম বোর্ডের এ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় ৮৭ পেয়েছেন। চতুর্থ হয়েছেন যশোর বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া মো. জাহিদ হোসেন। তার প্রাপ্ত নম্বর ৮৬.৭৫। এ ছাড়া ৫ম হয়েছেন রাজশাহী শিক্ষা বোর্ডের মো. পিয়াস। ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৮৬.২৫।

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয় হলো- ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

ট্যাগ: গুচ্ছ
জাবির রেজিস্ট্রার ভবনে তালা, আটকে পড়া উপাচার্যকে উদ্ধার ছাত…
  • ০৩ নভেম্বর ২০২৬
অনুমোদন ছাড়াই হলের জায়গা দখল করে ছাত্রদলের বিতর্ক সম্পাদকের…
  • ০৩ নভেম্বর ২০২৬
‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্…
  • ০৩ নভেম্বর ২০২৬
পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর ৩৮তম বিসিএস শিক্ষা ক্…
  • ০৩ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জিপিএ শর্ত কমানোর আহ্বান আবিদের
  • ০৩ নভেম্বর ২০২৬
সংবিধান সংশোধন কমিটির নামের প্রহসন মানি না: ছাত্রশক্তি
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950