কুবিতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের বিষয় পছন্দ শুরু কাল

২৪ এপ্রিল ২০২৫, ০৬:১২ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০৮ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’ ও ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বিভাগ (Subject Choice) নির্বাচন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। আগামী ২৫ এপ্রিল ২০২৫ থেকে। চলবে ১ মে ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (https://cou.admission-aid.com) লগইন করে শিক্ষার্থীরা নিজ নিজ প্যানেল থেকে পছন্দ অনুযায়ী বিভাগ নির্বাচন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানা যায়, কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বিভাগ নির্বাচনকালে কোটা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা বাধ্যতামূলক।

বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী করণীয় এবং ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট এবং অফিসিয়াল ফেসবুক পেইজে (https://www.facebook.com/comillauniversityofficial) প্রকাশ করা হবে।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ১৯ এপ্রিল ২০২৫ তারিখে।

বাকৃবিতে গভীর রাতে অসংলগ্ন অবস্থায় বহিরাগত যুবক-তরুণী আটক, …
  • ০৪ নভেম্বর ২০২৬
পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেফতার ৫
  • ০৩ নভেম্বর ২০২৬
চুরি করতে এসে ধরা, মারধরের বদলে পেলেন খাবার; মুমূর্ষু রোগীক…
  • ০৩ নভেম্বর ২০২৬
গোলকিপারের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে প্রাণ গেল ফুটবলারের, শোকে স্…
  • ০৩ নভেম্বর ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে আহত তৌফিক মারা গেছেন
  • ০৩ নভেম্বর ২০২৬
শরীয়তপুরে আরও এক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রাথমিক উদ্যোগ
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950