কুবি ‘এ’ ইউনিটে পাসের হার ৩৪.০৫%, ‘সি’ ইউনিটে ৬৯.৭৫%

২২ এপ্রিল ২০২৫, ০৭:৪৮ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:১১ PM
কুবি লোগো

কুবি লোগো © ফাইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২৪-২৫ সেশনের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ও ‘সি’ ইউনিটের ফল আজ মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ১২ টার পর থেকে ওয়েবসাইট প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এ’ ইউনিটে ৩৫০ আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিল ৩২ হাজার ৬৫৭ জন, উপস্থিত ছিল ২১ হাজার ৯৯৪ জন এবং উত্তীর্ণ হয়েছে ৭ হাজার ৪৮৯ জন। সর্বোচ্চ নম্বর ৭৭ ও পাসের হার ৩৪.০৫ শতাংশ। 

এছাড়াও ‘সি’ ইউনিটে ২৪০ আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিল ৯ হাজার ৯৫২ জন, উপস্থিত ছিল ৭ হাজার ৬৪৬ জন এবং উত্তীর্ণ হয়েছে ৫ হাজার ৩৩৩ জন। সর্বোচ্চ নম্বর ৮৮ ও পাসের হার ৬৯.৭৫ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন (ভারপ্রাপ্ত) জানান, ‘সি’ ইউনিটের রেজাল্ট তৈরি হয়ে গেছে। আগামীকাল ২৩ এপ্রিল (বুধবার) থেকে ‘এ’ ও ‘সি’ ইউনিটের ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

চুরি করতে এসে ধরা, মারধরের বদলে পেলেন খাবার; মুমূর্ষু রোগীক…
  • ০৩ নভেম্বর ২০২৬
গোলকিপারের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে প্রাণ গেল ফুটবলারের, শোকে স্…
  • ০৩ নভেম্বর ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে আহত তৌফিক মারা গেছেন
  • ০৩ নভেম্বর ২০২৬
শরীয়তপুরে আরও এক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রাথমিক উদ্যোগ
  • ০৩ নভেম্বর ২০২৬
মানসিক স্বাস্থ্য সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে: …
  • ০৩ নভেম্বর ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘এনএসইউ-চায়না ইকোনমিক সেন্টারের’ উ…
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950