কুবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

২২ এপ্রিল ২০২৫, ১০:৫৩ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৩০ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিট এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আজ মঙ্গলবার(২২ এপ্রিল) প্রকাশিত হবে। সোমবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন (ভারপ্রাপ্ত) বলেন, ‘সি’ ইউনিটের রেজাল্ট তৈরি হয়ে গেছে। বিদ্যুৎ না থাকার কারণে ‘এ’ ইউনিটের রেজাল্ট তৈরি করতে একটু বিলম্ব হয়েছে। মঙ্গলবার আমরা ‘এ’ ও ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ করব।

আরো পড়ুন: ঢাবির দুই ইউনিটের পূর্ণ ও একটির আংশিক বিষয় বরাদ্দ প্রকাশ

জানা গেছে, ‘সি’ ইউনিটে ১২টি কেন্দ্র ৯ হাজার ৯৫২ জন পরীক্ষার্থীর বিপরীতে উপস্থিতি ছিল ৭ হাজার ৬৪৬ জন। উপস্থিতির হার ৭৬ দশমিক ৮৩ শতাংশ। ‘এ’ ইউনিটে ৩০টি কেন্দ্রে ৩২ হাজার ৬৫৮ জন শিক্ষার্থী বিপরীতে ২১ হাজার ৯৯৯ জন পরীক্ষা দেন।

এই ইউনিটে উপস্থিতির হার ছিল ৬৭ দশমিক ৫৩ শতাংশ। গত ১৯ এপ্রিল সকাল ১০ টায় সি ইউনিট এবং বিকেল ৩টায় এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চুরি করতে এসে ধরা, মারধরের বদলে পেলেন খাবার; মুমূর্ষু রোগীক…
  • ০৩ নভেম্বর ২০২৬
গোলকিপারের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে প্রাণ গেল ফুটবলারের, শোকে স্…
  • ০৩ নভেম্বর ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে আহত তৌফিক মারা গেছেন
  • ০৩ নভেম্বর ২০২৬
শরীয়তপুরে আরও এক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রাথমিক উদ্যোগ
  • ০৩ নভেম্বর ২০২৬
মানসিক স্বাস্থ্য সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে: …
  • ০৩ নভেম্বর ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘এনএসইউ-চায়না ইকোনমিক সেন্টারের’ উ…
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950