চবিতে ভর্তি: বিষয় পছন্দক্রম পূরণ শুরু, নির্ধারিত মেধাক্রমধারীদের সুযোগ

২১ এপ্রিল ২০২৫, ১২:০০ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৪৭ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষ প্রথমবর্ষ স্নাতক শ্রেণিতে বিভিন্ন ইউনিট, উপ-ইউনিটে সাধারণ ও কোটা আসনে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম (সাবজেক্ট চয়েজ) পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সে অনুযায়ী আজ সোমবার (২১ এপ্রিল) থেকে আগামী সোমবার (২৮ এপ্রিল) পর্যন্ত শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী অনলাইনে সাবজেক্ট চয়েজ ফরম পূরণ করতে পারবেন। 

ভর্তি পরীক্ষা কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সাধারণ ও কোটা আসনে বিষয় পছন্দক্রম আবেদন চাওয়া হয়। 

সাধারণ আসনের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ১ থেকে ৮ হাজার মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ১ থেকে ৭ হাজার, ‘বি-২’ উপ-ইউনিটে মেধাতালিকায় উত্তীর্ণ সকল শিক্ষার্থী ‘সি’ ইউনিটে ব্যবসায় শিক্ষার্থীদের ১ থেকে ২ হাজার ১, মানবিক শিক্ষার্থীদের ১ থেকে ৭১ এবং বিজ্ঞান ইউনিটে ১ থেকে ১ হাজার পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়া ‘ডি’ ইউনিটে ১ থেকে ৮ হাজার পর্যন্ত।

‘বি-১’ ও ‘ডি-১’ উপ-ইউনিটের আবেদন আগামী বৃহস্পতিবার শুরু থেকে চলবে সোমবার পর্যন্ত। এখানে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। কোটা আসনের ক্ষেত্রে ‘এ’ ইউনিটের বিভিন্ন কোটায় উত্তীর্ণ (সব), ‘বি’, ‘ডি’ ইউনিটে এবং ‘বি-২’ উপ-ইউনিটে শারীরিক প্রতিবন্ধী কোটায় (পিসিকিউ) সব আবেদনকারী। 

এছাড়া ‘বি-১’ ও ‘ডি-১’ উপ-ইউনিট লিখিত (এমসিকিউ) ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ (সব) শিক্ষার্থীরা আগামী বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত আবেদন করতে পারবেন।

ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ব্যবসায় গ্রুপের শিক্ষার্থীদের কোটার আসনের জন্য প্রযোজ্য: 
নৃ-গোষ্ঠী কোটায় ১ থেকে ১৩, অ-উপজাতীয় কোটা ১ থেকে ৮, ওয়ার্ড কোটা ১ থেকে ৫ পর্যন্ত, মুক্তিযোদ্ধা কোটা ১ থেকে ১৩ পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া শারীরিক প্রতিবন্ধী কোটায় উত্তীর্ণ সকল আবেদনকারী।

আরো পড়ুন: বেসরকারি শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল হচ্ছে

বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীদের জন্য নৃ-গোষ্ঠী কোটায় ১ থেকে ১৫, অ-উপজাতি ১ থেকে ১২, ওয়ার্ড ১ থেকে ১৪ এবং মুক্তিযোদ্ধা কোটায় ১ থেকে ১৮ পর্যন্ত মেধাক্রম শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়া বিকেএসপিতে ১ জন এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে  সব আবেদনকারী আবেদন করতে পারবেন। ‘সি’ ইউনিটে কোটার জন্য মানবিকের কোনো শিক্ষার্থী নেই। 

নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনলাইনে বিভাগ বা ইনস্টিটিউট পছন্দক্রম পূরণ না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তির প্রার্থীতা বাতিল করা হবে। সাধারণ আসনে নির্ধারিত মেধাক্রমের কোন ভর্তিচ্ছু শিক্ষার্থী বিভাগ বা ইনস্টিটিউট পছন্দক্রম সংশোধন করতে চাইলে (প্রযোজ্য ক্ষেত্রে) বর্নিত  সময়সীমার মধ্যে নির্ধারিত সংশোধনী ফি প্রদান সাপেক্ষে নিয়মানুযায়ী সংশ্লিষ্ট শিক্ষার্থী পছন্দক্রম সংশোধন করতে পারবে।

এ সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd) পাওয়া যাবে। 

শিক্ষার্থীদের দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সেলিম ভূঁই…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃর্মূল্যায়নের আবেদন শুরু কবে, যা …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি মাসুদ চৌধ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী অধ্যাপক নিয়োগ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
চমক রেখে এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬