কুবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ভুল প্রশ্ন, ৪০ মিনিট বিলম্ব

১৯ এপ্রিল ২০২৫, ১২:২৮ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৪ PM
কুবি লোগো

কুবি লোগো © ফাইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষায় ভুল প্রশ্ন প্রদানের ঘটনা ঘটেছে। এছাড়াও পরীক্ষা শুরুর ৪০ মিনিট পরে প্রশ্ন দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এ পরীক্ষা। চলতি বছর ‘সি’ ইউনিটে ২৪০টি আসনের জন্য আবেদন করেছেন ৯ হাজার ৯৫২ জন শিক্ষার্থী, অর্থাৎ প্রতি আসনের জন্য লড়েছেন গড়ে ৪১ জন।

পরীক্ষার্থীদের অভিযোগ, ‘সি’ ইউনিটের পরীক্ষায় প্রথমে বিভাগ পরিবর্তনের ইংরেজি প্রশ্নপত্র দিয়ে দেওয়া হয়। যে কারণে প্রায় ৪০ মিনিট দেরিতে পরীক্ষা শুরু হয়।

আরো পড়ুন: রাবি ভর্তি পরীক্ষায় শহীদ আবু সাঈদ ও জেন-জি নিয়ে প্রশ্ন

‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক আহসান উল্লাহ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিভাগ পরিবর্তনের প্রশ্ন সবাইকে দিয়ে দেয়া হয়েছিলো কিন্তু শিক্ষার্থীরা যখন বললো এটা তাদের প্রশ্ন না তখন সাথেসাথেই আমরা প্রশ্ন পরিবর্তন করে নিয়েছি। এর জন্য একটু সময় বিলম্বিত হয়েছে।’

এ ভুলের দায়কে নিবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের সামান্য ভুলের জন্য শিক্ষার্থীদের যেন অধিকার হরণ না হয় সেজন্য আমরা শিক্ষার্থীদেরকে বিলম্বিত সময়ের জন্য সমপরিমাণ এক্সট্রা সময় দিয়েছি।’

মাদ্রাসা শিক্ষক বদলি: সহকারী অধ্যাপক পদ নিয়ে বিপাকে শিক্ষকরা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আজ শুভ জন্মাষ্টমী, পূজা-কীর্তন-শোভাযাত্রায় দেশজুড়ে উৎসবের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল ভারতীয় দূতাবাস
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ব্যর্থতার পর ‘দুষ্টু ছেলে’র বাজিমাত, মহাকাশে বড় সাফল্য ভারত…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা, স…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬