রাবি ভর্তি পরীক্ষায় শহীদ আবু সাঈদ ও জেন-জি নিয়ে প্রশ্ন

১৯ এপ্রিল ২০২৫, ১২:৪৫ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৪ PM
‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় শহীদ আবু সাঈদ ও জেনারেশন-জি নিয়ে আসা প্রশ্ন

‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় শহীদ আবু সাঈদ ও জেনারেশন-জি নিয়ে আসা প্রশ্ন © টিডিসি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ ও এই আন্দোলনের অন্যতম শক্তি জেনারেশন-জি নিয়ে প্রশ্ন এসেছে। এ ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার নিয়েও প্রশ্ন এসেছে।

আজ শনিবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার প্রশ্নে জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম প্রসঙ্গ উঠে আসে। ভর্তি পরীক্ষার প্রশ্নে জানতে চাওয়া হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম ‘উন্নত মমশির’-এর শিল্পী কে? 

এ ছাড়া ‘কোন সময়কালকে Generation-Z (Gen-Z)-এর ব্যাপ্তি ধরা হয়?’ এবং ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কোন তারিখে?’ জানতে চাওয়া হয়।

‘এ’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষার্থী সাজিদ আহমেদ বলেন, আজকের রাবি ভর্তি পরীক্ষায় জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদকে নিয়ে শিল্পকর্মের নাম নিয়ে একটি প্রশ্ন এসেছে। এ ছাড়া জেনারেশন-জি ও অন্তর্বর্তীকালীন সরকার নিয়েও একটি প্রশ্ন এসেছে।

আরও পড়ুন: ইবিতে ‘ওপর মহলের’ নির্দেশে রাতে ল্যাব ব্যবহারে মানা

এর আগে মেডিক্যাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নে জুলাই অভ্যুত্থানে আত্মত্যাগকারী আবু সাঈদের মৃত্যু তারিখের প্রসঙ্গ উঠে আসে। ভর্তি পরীক্ষার প্রশ্নে জানতে চাওয়া হয়, গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের মৃত্যুর তারিখ কত?

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামনের সড়কে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তিনি ২০০১ সালে রংপুরের জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে মকবুল হোসেন ও মনোয়ারা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন। ছয় ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন।

আজ শুভ জন্মাষ্টমী, পূজা-কীর্তন-শোভাযাত্রায় দেশজুড়ে উৎসবের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল ভারতীয় দূতাবাস
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ব্যর্থতার পর ‘দুষ্টু ছেলে’র বাজিমাত, মহাকাশে বড় সাফল্য ভারত…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা, স…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ের মাঠ দখল করে বসানো হয় গরুর বাজার, আদালতের নির্দেশ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬