রাবি ‘এ’ ইউনিটের ১ম শিফটের প্রশ্নপত্র দেখুন এখানে

১৯ এপ্রিল ২০২৫, ১২:০৯ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৪ PM
ভর্তি পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হচ্ছেন শিক্ষার্থীরা

ভর্তি পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হচ্ছেন শিক্ষার্থীরা © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ১ম শিফটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। আজ শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১টা থেকে শুরু হয়ে চলে দুপুর ১২টা পর্যন্ত। এছাড়াও ২য় শিফটের পরীক্ষা দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এবার মোট ১৮৭২টি আসনের বিপরীতে পরীক্ষায় বসবেন ৯৬ হাজার ১৬২ জন ভর্তিচ্ছু। সেই হিসেবে আসনের বিপরীতে লড়ছেন ৫১ জন শিক্ষার্থী।

এদিকে, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকেরা সকাল ১০টার কিছু আগে থেকেই নির্ধারিত কেন্দ্রের সামনে আসতে শুরু করেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে পরীক্ষার্থীরা সারিবদ্ধ হয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন। পরীক্ষার হলে কোনো ধরনের ক্যালকুলেটর, মোবাইল ফোন, ব্লুটুথ ও মেমোরিযুক্ত অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিতে দেওয়া হয়নি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটের ১৮৭২টি আসন ৪টি অনুষদ ও ১টি ইনস্টিটিউটে বণ্টিত। এর মধ্যে কলা অনুষদে ৮৮৬টি, সামাজিক বিজ্ঞান অনুষদে ৬৫৬টি, আইন অনুষদে ১৬০টি, চারুকলা অনুষদে ১২০টি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ৫০টি আসন অন্তর্ভুক্ত রয়েছে।

ভর্তি পরীক্ষায় নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাহবুবর রহমান বলেন, ভর্তি পরীক্ষায় যেকোনো জালিয়াতি ঠেকাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় তৎপর রয়েছে৷ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৭০ জন ট্রাফিক সদস্য, ১৫০ জন পুলিশ সদস্য, ৩০ জন গোয়েন্দা পুলিশ ও বিএনসিসি ও স্কাউটের ২০০ জন সদস্য কাজ করছেন।

তিনি আরও জানান, অভিভাবকদের জন্য ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে। খাবারের সমস্যা যেন না হয়, সে জন্য প্রক্টররা টহল দেবেন। এ ছাড়া অ্যাম্বুলেন্সসহ ফার্স্ট এইডের ব্যবস্থা রাখা হয়েছে।

প্রসঙ্গত, গত ১২ এপ্রিল ‘বি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হয়। আগামী ২৬ এপ্রিল ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের ভর্তি পরীক্ষা। এ বছর ভর্তি পরীক্ষা রাজশাহী ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর এই চারটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে।

প্রশ্নপত্র দেখুন

দফাদার এখন ‘গ্রাম পুলিশপ্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’
  • ০৪ নভেম্বর ২০২৬
মাঝনদীতে প্রসববেদনা, নৌকাতেই যমজ সন্তানের জন্ম দিলেন নারী
  • ০৪ নভেম্বর ২০২৬
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
  • ০৪ নভেম্বর ২০২৬
বাকৃবিতে গভীর রাতে অসংলগ্ন অবস্থায় বহিরাগত যুবক-তরুণী আটক, …
  • ০৪ নভেম্বর ২০২৬
পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেফতার ৫
  • ০৩ নভেম্বর ২০২৬
চুরি করতে এসে ধরা, মারধরের বদলে পেলেন খাবার; মুমূর্ষু রোগীক…
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950