ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটভুক্ত মানবিক ও বিজ্ঞানের ফল প্রকাশ

১৭ এপ্রিল ২০২৫, ০২:০৮ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:২১ PM
লোগো

লোগো © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের  ব্যবসায় শিক্ষা ইউনিটের  বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।  উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে আগামী শনিবারের (১৯ এপ্রিল) মধ্যে বিস্তারিত ও বিষয় পছন্দক্রম ফরম ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে পূরণ করতে হবে। 

এ বিষয়ে ঢাবির অনলাইন ভর্তি অফিসের প্রধান অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ব্যবসায় শিক্ষা অনুষদের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষায় মানবিক এবং বিজ্ঞান শাখা থেকে অংশ নেওয়া শিক্ষার্থীদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। এদের প্রশ্নে কোন ভুল ছিল না। 

তিনি আরও বলেন, যারা কমার্স থেকে পরীক্ষা দিয়েছে তাদের নৈর্ব্যক্তিক পরীক্ষা আগামী ১৭ মে অনুষ্ঠিত হবে। এরপর তাদের লিখিত পরীক্ষার সাথে বর্তমান নাম্বার যোগ করে ফলাফল প্রকাশ করা হবে। এছাড়া এখন যাদের ফলাফল প্রকাশিত হয়েছে তাদের সাথে অন্যদের মেধাতালিকা ভিন্ন।  তাই এ নিয়ে কোন ঝামেলা হবে না।

এর আগে, গত ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্নপত্রের বহুনির্বাচনি (এমসিকিউ) অংশে ১২টি প্রশ্নে সেটে গরমিল দেখা যায়। পরে এ বিষয়ে কোনো কার্যকরী সমাধান বের করতে পারেনি প্রশাসন। তাই বিজ্ঞান ও মানবিক শাখার ভর্তিচ্ছুদের পরীক্ষার ফল পেতে দেরি হয়। 

গাজা থেকে ফিলিস্তিনিদের এখনো সরাতে চায় ইসরায়েল: প্রতিরক্ষাম…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাইলস্টোন কলেজে একাদশে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সেলিম ভূঁই…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃর্মূল্যায়নের আবেদন শুরু কবে, যা …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি মাসুদ চৌধ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬