গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ফের ডাউনলোডের তারিখ ঘোষণা

১৭ এপ্রিল ২০২৫, ০৮:৩৮ AM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৪:১৪ PM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

জিএসটি গুচ্ছভুক্ত দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ফের ডাউনলোডের সুযোগ পাচ্ছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। তিনটি ইউনিটের জন্য আলাদা আলাদা তারিখ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে জানানো হয়েছে, ইউনিট ‘এ’ এর প্রবেশপত্র আগামী ৭ মে থেকে ডাউনলোড করা যাবে। এছাড়া ইউনিট ‘বি’ ৩০ এপ্রিল এবং ইউনিট ‘সি’ এর প্রবেশপত্র ডাউন করা যাবে ২৩ এপ্রিল। প্রতিটি ইউনিটের নির্ধারিত তারিখে দুপুর ১২টা থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন শিক্ষার্থীরা। 

এর আগে গত ১০ এপ্রিল প্রথম দফায় ডাউনলোডের সময় শেষ হয়। এর আগে আবেদনকারীদের ছবি ও সেলফি আপলোডের বর্ধিত সময় ২ এপ্রিল শেষ হয়। ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা শেষ হয়েছে গত ১৭ মার্চ রাত ১২টায়। এবার প্রায় ২ লাখ ৩৮ হাজার ভর্তিচ্ছু আবেদন করেছেন।

আরো পড়ুন: ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটভুক্ত মানবিক ও বিজ্ঞানের ফল প্রকাশ আজ

তিনি জানান, এর মধ্যে ইউনিট ‘এ’ বিজ্ঞান শাখায় আবেদন করেছেন ১ লাখ ৪৩ হাজার, ইউনিট ‘বি’ মানবিক শাখায় আবেদন করেছেন ৭২ হাজার ৪৫ জন। এ ছাড়াও ইউনিট ‘সি’ বাণিজ্য শাখায় ২৩ হাজার ৫৪ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। জিএসটি গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিস্তারিত ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd/) জানা যাবে।

পরীক্ষা কেন্দ্রগুলো হলো- ১. ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ২ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল ৩. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী ৪. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী ৫. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ ৬. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর ৭. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ৮. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা ৯. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ ১০. বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল ১১ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি ১২. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, সিরাজগঞ্জ ১৩. গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, গাজীপুর ১৪, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা ১৫. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর ১৬, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ ১৭. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর ১৮. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ ও ১৯. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর ও ২০. ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা (ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাপাসিটি সংখ্যক পরিমাণ)।

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৫
  • ২৩ জুন ২০২৬
বেরোবিতে আর্জেন্টিনার খেলা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়
  • ২৩ জুন ২০২৬
মনে হচ্ছে আর্জেন্টিনায় আছি— ঢাবিতে এসে রাষ্ট্রদূত
  • ২৩ জুন ২০২৬
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা
  • ২৩ জুন ২০২৬
চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৩ জুন ২০২৬
ব্রাজিলের কাছে হারলেও নকআউটে যেতে পারে স্কটল্যান্ড, মিলতে হ…
  • ২৩ জুন ২০২৬