রাবির অ্যাডমিট কার্ডে পরীক্ষার কক্ষ নম্বর দেখবেন যেভাবে

১৫ এপ্রিল ২০২৫, ০৯:১৫ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৫:১৫ PM
রাবি মূল ফটক

রাবি মূল ফটক © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে এ কার্যক্রম শুরু হয়। পরীক্ষার কেন্দ্র ও কক্ষের নাম দেখতে অ্যাডমিট কার্ডের উপরের কিউআর কোড স্ক্যান করতে বলা হয়েছে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম বলেন, আজ রাত সাড়ে আটটা থেকে 'এ' ইউনিটের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে। পরীক্ষা দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।

তিনি আরো বলেন, পরীক্ষার কেন্দ্র ও বিল্ডিংয়ের নাম অ্যাডমিট কার্ডে সরাসরি উল্লেখ নেই। কেন্দ্র ও বিল্ডিংয়ের নাম দেখতে অ্যাডমিট কার্ডের উপরের কিউআর কোড স্ক্যান করতে হবে। 

এর আগে রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৯ এপ্রিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার্থীদের মনোযোগ বিশেষভাবে আকর্ষণ করা যাচ্ছে যে, তারা যেন আজ মঙ্গলবার রাত থেকে অনলাইনে প্রদত্ত A ইউনিটের ভর্তি পরীক্ষার ভবন ও কক্ষ নম্বর সংবলিত দুই পৃষ্ঠার প্রবেশপত্র ডাউনলোড (Download link- https://application.ru.ac.bd/) করে A4 মাপের কাগজে রঙিন প্রিন্ট করে নেয়। প্রবেশপত্রের দুই পৃষ্ঠার প্রথম পৃষ্ঠা পরীক্ষার্থীর কপি (Candidate Copy) ও অন্য পৃষ্ঠা বিশ্ববিদ্যালয়ের কপি (University Copy)। 

পরীক্ষার সময় এই পৃথক দুটো প্রবেশপত্র ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সাথে রাখতে হবে। প্রবেশপত্রের গায়ে উল্লেখিত নির্দেশনাবলী ভালোভাবে লক্ষ্য করে সেগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে।

এতে আরো বলা হয়েছে, বিশেষভাবে উল্লেখ্য যে, 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার্থীদের রোল নম্বর ৮ ডিজিটযুক্ত; বেলা ১১টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষায় অংশগ্রহণকারীদের রোল নম্বর ৪ (4) দিয়ে এবং বেলা আড়ায়টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষায় অংশগ্রহণকারীদের রোল নম্বর ৫ (5) দিয়ে শুরু। কোনো পরীক্ষার্থী কোনোক্রমেই প্রবেশপত্রে উল্লিখিত কেন্দ্র, সময়, ভবন ও কক্ষ পরিবর্তন করতে পারবে না।

পরীক্ষার হলে কোনো ধরনের ক্যালকুলেটর, মোবাইল ফোন, ব্লুটুথ ও মেমোরিযুক্ত অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না।
পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে প্রবেশ করতে হবে।

মেডিকেল কলেজের অধ্যাপক পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের এখনো সরাতে চায় ইসরায়েল: প্রতিরক্ষাম…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাইলস্টোন কলেজে একাদশে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সেলিম ভূঁই…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃর্মূল্যায়নের আবেদন শুরু কবে, যা …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬