রাবির ‘এ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড শুরু

১৫ এপ্রিল ২০২৫, ০৯:১৬ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৫:১৫ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত সাড়ে আটটা থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে। আগামী ১৯ এপ্রিল এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ছাইফুল ইসলাম বলেন, রাত সাড়ে আটটা থেকেই ‘এ’ ইউনিটের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে। পরীক্ষা দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।

এর আগে ভর্তি পরীক্ষা শুরু হয় গত শনিবার (১২ এপ্রিল)। ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হয় এবারের ভর্তি পরীক্ষা। ‘বি’ ইউনিটে এক শিফটে পরীক্ষার নেওয়া হয়। এক ঘণ্টার ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। ১৯ এপ্রিল ‘এ’ ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা ও বেলা আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত এবং ২৬ এপ্রিল ‘সি’ ইউনিটের পরীক্ষা ২ শিফটেই অনুষ্ঠিত হবে।

সব ইউনিটের পরীক্ষা বহুনির্বাচনি প্রশ্নোত্তর হবে। এবছর পাঁচ বিভাগীয় শহরে পরীক্ষার কেন্দ্র রয়েছে ৮টি। সেগুলো হলো, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।

মেডিকেল কলেজের অধ্যাপক পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের এখনো সরাতে চায় ইসরায়েল: প্রতিরক্ষাম…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাইলস্টোন কলেজে একাদশে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সেলিম ভূঁই…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃর্মূল্যায়নের আবেদন শুরু কবে, যা …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬