ঢাবিতে ভর্তি: বিষয় পছন্দক্রম ফরম পূরণ শেষ কাল

১৫ এপ্রিল ২০২৫, ১১:৪৭ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:১০ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে তিন ইউনিটের বিষয় বরাদ্দের পছন্দক্রম ফরম পূরণ শেষ হচ্ছে আগামীকাল বুধবার (১৬ এপ্রিল)। ইতোমধ্যে সাক্ষাৎকারের সম্ভাব্য তারিখও ঘোষণা করা হয়েছে। এ প্রক্রিয়ায় কিছু ক্ষেত্রে ভোগান্তি পড়ছেন শিক্ষার্থীরা। তাদের ভোগান্তি এড়াতে দু’দফা নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। 

এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা ইউনিট ব্যতীত অন্য সব ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির বিষয়ের পছন্দক্রম পূরণ করার সর্বশেষ তারিখ আগামী ১৬ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। শিক্ষার্থীদের পূরণকৃত বিষয়ের পছন্দক্রম ও শিক্ষার্থীদের সব ইউনিটের মেধাক্রম পর্যালোচনা করে সফট্ওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বিষয় বরাদ্দ প্রদান করা হবে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে সম্ভাব্য বিষয় বরাদ্দ প্রকাশ, জামানত বা আগাম টাকা পরিশোধের তারিখ ও সাক্ষাৎকারের সম্ভাব্য তারিখও দেওয়া হয়েছে। প্রতিবার বিষয় বরাদ্দ প্রকাশের সাথে সাথে বিজ্ঞপ্তি বা নির্দেশনা প্রকাশ করা হবে, যা সকলকে দেখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে নির্দেশনায় বলা হয়েছে, যে সব শিক্ষার্থীর অনেক বেশি সংখ্যক বিষয়ে ভর্তির যোগ্যতা রয়েছে, তাদের অনেকের অনলাইনে বিষয়ের পছন্দক্রম প্রদানের সময়ে দীর্ঘ সময়ের প্রয়োজন হচ্ছে। এতে তাদের কারও কারও ক্ষেত্রে সেশন টাইমড্আউট হয়ে যাচ্ছে এবং পুনরায় প্রথম থেকে সব কাজ করতে হচ্ছে। 

এ অবস্থা এড়াতে শিক্ষার্থীদের প্রথমে বাম দিকের মেনু থেকে ‘ভর্তিযোগ্য বিষয়সমূহ’ ক্লিক করে ভর্তিযোগ্য বিষয়ের তালিকা ডাউনলোড ও প্রিন্ট করে নেয়ার পরামর্শ দেয়া যাচ্ছে। প্রিন্ট করার পর তাতে পেন্সিলে ক্রম আগে থেকে লিখে নিয়ে তারপর সে মোতাবেক বিষয়ের পছন্দক্রম অনলাইনে বাছাই করা হলে কম সময়ে তা করা যাবে।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে উত্তীর্ন যে সব শিক্ষার্থীদের ‘আরবি’ বিষয়ের জন্য যোগ্য থাকা সত্বেও ভর্তি যোগ্য বিষয়ের মধ্যে ‘আরবি’ বিষয়টি নেই, তাদেরকে ৮ এপ্রিল থেকে বিষয় পছন্দক্রম প্রদানের জন্য অনুরোধ করা হয়েছিল। যারা ইতিমধ্যে আরবি ব্যতীত বিষয় পছন্দক্রম পূরণ করে ফেলেছেন, তাদেরকে নতুন নির্দেশনা না পাওয়া পর্যন্ত অপেক্ষা করার জন্য অনুরোধ করা হয়।

আরো পড়ুন: ডাকসু নির্বাচনের টাইমলাইন ঘোষণা করল ঢাবি

আগের বার্তায় বলা হয়েছে, বিস্তারিত ফরম এবং বিষয় পছন্দক্রমের সর্বশেষ ধাপ ফোন ভেরিফিকেশন-এ দ্রুত এবং বাধাহীন এসএমএস আদান প্রদানের ক্ষেত্রে ‘টেলিটক, বাংলালিংক অথবা গ্রামীনফোন’ অপারেটরকে প্রাধান্য দিতে হবে। কোনও অপারেটর থেকে যথাসময়ে ফিরতি এসএমএস না পাওয়া গেলে অন্য একটি অপারেটরের মাধ্যমে পুনরায় চেষ্টা করার জন্য অনুরোধ করা হয়েছে।   

বিষয় বরাদ্দ প্রকাশ ও সাক্ষাৎকারের সম্ভাব্য তারিখ: ১ম ধাপ ২১–২২ এপ্রিল ও সাক্ষাৎকার ২৫-২৬ এপ্রিল, ২য় ধাপ ২৯–৩০ এপ্রিল এবং সাক্ষাৎকার ০২-০৩ মে, ৩য় ধাপ ০৬–০৭ মে এবং  সাক্ষাৎকার ০৯–১০ মে, চতুর্থ ধাপ ২৭ – ২৮ মে এবং সাক্ষাৎকার ৩০–৩১ মে। চূড়ান্ত ধাপা ১৬-১৮ জুন এবং  সাক্ষাৎকার ২০ জুন।

প্রতি ধাপের বিষয় বরাদ্দের সাথে ইউনিট অফিসের নোটিশে বিস্তারিত থাকবে। উল্লিখিত সময়সূচী বিভিন্ন অবস্থার কারণে পরিবর্তিত হতে পারে। সেক্ষেত্রে তা যথাসময়ে প্রকাশ করা হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

কাল নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বসবেন তারেক রহমান
  • ২৭ মার্চ ২০২৬
ইসরায়েলি হামলায় লেবাননে বাস্তুচ্যুত ৩ লাখ ৭০ হাজার শিশু, নি…
  • ২৭ মার্চ ২০২৬
‘চাকরি চলে গেলে কখনও কি গ্রামের সবাইকে কাঁদতে দেখেছেন?’
  • ২৭ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র
  • ২৭ মার্চ ২০২৬
স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেফতার ‘কথিত মডেল’ মিষ্টি …
  • ২৭ মার্চ ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতা নিয়ে সুখবর
  • ২৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence