ঢাবির ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটে নতুন করে এমসিকিউ পরীক্ষা নেওয়ার অনুমতি হাইকোর্টের

১৩ এপ্রিল ২০২৫, ০৬:৫৬ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:২৭ AM
হাইকোর্ট

হাইকোর্ট © সংগৃহীত

চলতি বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা ইউনিটের (গ ইউনিট) ভর্তি পরীক্ষায় নতুন করে এমসিকিউ পরীক্ষা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে আবেদন করেছিল, সেটি অনুমোদন করেছে হাইকোর্ট। এর ফলে, এই ইউনিটে আবারও এমসিকিউ পরীক্ষা নিতে পারবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (১৩ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী শিশির মনির।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। তবে পরীক্ষায় প্রশ্নপত্রে একাধিক ভুল থাকার অভিযোগ এনে এক পরীক্ষার্থী ২০ ফেব্রুয়ারি উপাচার্যের কাছে পুনরায় পরীক্ষা নেওয়ার আবেদন করেন। কিন্তু আবেদনটির কোনও সদুত্তর না পাওয়ায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার অভিযোগ এনে তিনি হাইকোর্টে রিট করেন।

রিটে প্রশ্নপত্রে ভুলের কারণে পরীক্ষা বাতিল করে নতুন করে আয়োজনের দাবি জানানো হয় এবং আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষার কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা চাওয়া হয়।

ওই রিটের শুনানি শেষে গত ১৯ মার্চ বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ ফল প্রকাশের ওপর স্থগিতাদেশ দেন এবং রুল জারি করেন।

শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নতুন করে এমসিকিউ পরীক্ষা আয়োজনের আবেদন করলে, রোববার হাইকোর্ট তা মঞ্জুর করে নতুন পরীক্ষার আয়োজনের পথ সুগম করে দেয়।

শিক্ষকদের পে-স্কেলের পৃথক গেজেট নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ১ম বর্ষের ক্লাস শুরুর নতুন তার…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
একসময় যার ২০ একর জমি ছিল, ব্রহ্মপুত্র আজ তাকে নিঃস্ব করে দি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
২০০ বছরের ইতিহাস ভেঙে মার্কিন মুদ্রায় বসল জীবিত প্রেসিডেন্ট…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর বিক্ষোভ, সড়ক অবরোধ 
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ও সুস্থ জীবন পেতে আজ থেকেই গড়ে তুলুন ৭ অভ্যাস
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬