পবিপ্রবিতে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা, উপস্থিতি ৬৫ শতাংশ

১৩ এপ্রিল ২০২৫, ০৯:৪৪ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৩৪ AM

© টিডিসি ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে কৃষি গুচ্ছের সমন্বিত ভর্তি পরীক্ষা। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কৃষি, মাৎস্যবিজ্ঞান ও অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি অনুষদভুক্ত স্নাতক প্রধম বর্ষের ভর্তি পরীক্ষায় ৪৪৮টি আসনের বিপরীতে মোট ৪ হাজার শিক্ষার্থী অংশগ্রহণের জন্য আবেদন করে।

শনিবার (১২ এপ্রিল) বিকাল ৩টায় দেশের অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একযোগে পবিপ্রবির মূল ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ৯১টি কেন্দ্রে মোট ৪ হাজার পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ২ হাজার ৬২৭ জন; অনুপস্থিত ছিল ১ হাজার ৩৭৩ জন। উপস্থিতির হার ছিল ৬৫ দশমিক ৬৭ শতাংশ।

ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় প্রো-ভিসি অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফ, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন, পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক মো. আবুল বাশার খান এবং ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টা এ বি এম সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

ভর্তি পরীক্ষা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন শিক্ষার্থীরাও। মাগুরা থেকে আসা সাইফুল ইসলাম বলেন, প্রশ্নপত্র খুবই ভালো হয়েছে এবং সার্বিক ব্যবস্থাপনাও চমৎকার ছিল।

বরিশাল সরকারি কলেজের শিক্ষার্থী আদনান বলেন, প্রথমে প্রশ্নপত্র সহজ মনে হলেও পরে দেখলাম কিছু প্রশ্ন শর্ট সিলেবাসের বাইরে থেকে এসেছে। তারপরও আমি আশাবাদী।

পরীক্ষা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে উপ-উপাচার্য বলেন, পরীক্ষার হল পরিদর্শন করেছি। সবকিছু অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হয়েছে। সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, আনসার-ভিডিপি, রোভার স্কাউটস এবং বিএনসিসি শৃঙ্খলা বজায় রাখতে সর্বাত্মক সহযোগিতা করেছে। পাশাপাশি আসা শিক্ষার্থী ও অভিভাবকদের যেকোনো প্রয়োজনে প্রশাসন পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করেছে।

বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রক ইউজিসিতেই অনিয়মের পাহাড়, সরকার…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
তিন দফা কমার পর বাড়ল সোনার দাম
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল কলেজের অধ্যাপক পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের এখনো সরাতে চায় ইসরায়েল: প্রতিরক্ষাম…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাইলস্টোন কলেজে একাদশে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬