কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্র নিয়ে শিক্ষার্থীদের জন্য সতর্কতা

১০ এপ্রিল ২০২৫, ১০:২০ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:১৪ PM
কৃষি গুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয়

কৃষি গুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

কৃষি গুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে। এদিন বিকেল ৩টা থেকে এক ঘণ্টার পরীক্ষায় বসবেন শিক্ষার্থীরা। এ পরীক্ষার কেন্দ্র নিয়ে বিশেষ সতর্কবার্তা দিয়েছে কর্তৃপক্ষ। কৃষি গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ বার্তা দেওয়া হয়।

বার্তায় বলা হয়েছে, কৃষি গুচ্ছের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল (শনিবার) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। এক কেন্দ্রের পরীক্ষার্থী অন্য কেন্দ্রে উপস্থিত হলে তার পরীক্ষা কোনোভাবেই গ্রহণ করা হবে না।

এর আগে মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত কৃষি গুচ্ছের কেন্দ্রীয় কমিটির সভা হয়। এতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কৃষি গুচ্ছের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. হেলাল উদ্দীন। 

আরো পড়ুন: ৪৬ বিসিএসে অংশগ্রহণকারী ৪৪ এর ভাইভা প্রার্থীদের পরীক্ষা স্থগিত থাকবে

তিনি বলেন, সভায় সকলের সম্মতিক্রমে নির্ধারিত সময় ১২ এপ্রিল বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষায় আবেদনকারীদের আবার এসএমএসের মাধ্যমে সময় জানাবে কর্তৃপক্ষ। পরীক্ষায় এক কেন্দ্রের পরীক্ষার্থী অন্য কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন না।

দেশের ৯টি পরীক্ষাকেন্দ্রে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হল: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ; গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর; শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা; পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী; চট্টগ্রাম ভেটেনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম; সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট; খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম।

গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence