ঢাবির বিষয় পছন্দক্রমে ‘আরবি’ দেওয়া যাবে আজ থেকে 

০৮ এপ্রিল ২০২৫, ০৯:০৯ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:৪৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিষয় পছন্দক্রম ফরম পূরণের সময় ‘আরবি বিভাগ’ দিতে গিয়ে অনেকে জটিলতায় পড়ছেন। তারা শর্ত পূরণ সাপেক্ষে আজ মঙ্গলবার (৮ এপ্রিল) থেকে বিষয় পছন্দক্রমে আরবি দিতে পারবেন। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। এ ছাড়া ভোগান্তি এড়াতে দু’দফা নির্দেশনাও দিয়েছে কর্তৃপক্ষ। আগামী ১৬ এপ্রিল পর্যন্ত এ প্রক্রিয়া শেষ সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে নির্দেশনায় বলা হয়েছে, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে উত্তীর্ণ যে সব শিক্ষার্থী ‘আরবি’ বিষয়ের জন্য যোগ্য থাকা সত্বেও ভর্তিযোগ্য বিষয়ের মধ্যে ‘আরবি’ বিষয়টি নেই, তাদেরকে অনুগ্রহকরে ৮ এপ্রিল বিষয় পছন্দক্রম প্রদানের জন্য অনুরোধ করা যাচ্ছে। যারা ইতিমধ্যে আরবি ব্যতীত বিষয় পছন্দক্রম পূরণ করে ফেলেছেন, তাদেরকে নতুন নির্দেশনা না পাওয়া পর্যন্ত অপেক্ষা করার জন্য অনুরোধ করা হয়েছে।

অপর নির্দেশনায় বলা হয়েছে. যে সব শিক্ষার্থীর অনেক বেশি সংখ্যক বিষয়ে ভর্তির যোগ্যতা রয়েছে, তাদের অনেকের অনলাইনে বিষয়ের পছন্দক্রম প্রদানের সময়ে দীর্ঘ সময়ের প্রয়োজন হচ্ছে। এতে তাদের কারও কারও ক্ষেত্রে সেশন টাইমড্আউট হয়ে যাচ্ছে এবং পুনরায় প্রথম থেকে সব কাজ করতে হচ্ছে। 

এ অবস্থা এড়াতে শিক্ষার্থীদের প্রথমে বাম দিকের মেনু থেকে ‘ভর্তিযোগ্য বিষয়সমূহ’ ক্লিক করে ভর্তিযোগ্য বিষয়ের তালিকা ডাউনলোড ও প্রিন্ট করে নেয়ার পরামর্শ দেয়া যাচ্ছে। প্রিন্ট করার পর তাতে পেন্সিলে ক্রম আগে থেকে লিখে নিয়ে তারপর সে মোতাবেক বিষয়ের পছন্দক্রম অনলাইনে বাছাই করা হলে কম সময়ে তা করা যাবে।

আগের বার্তায় বলা হয়েছে, বিস্তারিত ফরম এবং বিষয় পছন্দক্রমের সর্বশেষ ধাপে মোবাইল ফোন যাচাইয়ের সময়ে কোন একটি অপারেটরের মোবাইল নম্থর থেকে যথাসময়ে ফিরতি এসএমএস না পাওয়া গেলে অন্য একটি অপারেটরের মাধ্যমে পুনরায় চেষ্টা করার জন্য অনুরোধ করা হচ্ছে। টেলিটক, বাংলালিঙ্ক ও গ্রামীণফোন অপারেটরের নম্বর হতে (তুলনামূলকভাবে) যথাসময়ে ফিরতি এসএমএস মোবাইলে পাওয়া যাচ্ছে।

এর আগে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা ইউনিট ব্যতীত অন্য সব ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির বিষয়ের পছন্দক্রম পূরণ করার সর্বশেষ তারিখ আগামী ১৬ এপ্রিল। শিক্ষার্থীদের পূরণকৃত বিষয়ের পছন্দক্রম ও শিক্ষার্থীদের সব ইউনিটের মেধাক্রম পর্যালোচনা করে সফট্ওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বিষয় বরাদ্দ প্রদান করা হবে।

আরো পড়ুন: ১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রবেশপত্র ডাউনলোড ১০ এপ্রিলের মধ্যে

২০২৪-২৫ শিক্ষাবর্ষে সম্ভাব্য বিষয় বরাদ্দ প্রকাশ, জামানত বা আগাম টাকা পরিশোধের তারিখ ও সাক্ষাৎকারের সম্ভাব্য তারিখও দেওয়া হয়েছে। প্রতিবার বিষয় বরাদ্দ প্রকাশের সাথে সাথে বিজ্ঞপ্তি বা নির্দেশনা প্রকাশ করা হবে, যা সকলকে দেখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

বিষয় বরাদ্দ প্রকাশ ও সাক্ষাৎকারের সম্ভাব্য তারিখ- ১ম ধাপ ২১–২২ এপ্রিল ও সাক্ষাৎকার ২৫-২৬ এপ্রিল, ২য় ধাপ ২৯–৩০ এপ্রিল এবং সাক্ষাৎকার ০২-০৩ মে, ৩য় ধাপ ০৬–০৭ মে এবং  সাক্ষাৎকার ০৯–১০ মে, চতুর্থ ধাপ ২৭ – ২৮ মে এবং সাক্ষাৎকার ৩০–৩১ মে। চূড়ান্ত ধাপা ১৬-১৮ জুন এবং  সাক্ষাৎকার ২০ জুন।

প্রতি ধাপের বিষয় বরাদ্দের সাথে ইউনিট অফিসের নোটিশে বিস্তারিত থাকবে। উল্লিখিত সময়সূচী বিভিন্ন অবস্থার কারণে পরিবর্তিত হতে পারে। সেক্ষেত্রে তা যথাসময়ে প্রকাশ করা হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

শিক্ষকদের পে-স্কেলের পৃথক গেজেট নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ১ম বর্ষের ক্লাস শুরুর নতুন তার…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
একসময় যার ২০ একর জমি ছিল, ব্রহ্মপুত্র আজ তাকে নিঃস্ব করে দি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
২০০ বছরের ইতিহাস ভেঙে মার্কিন মুদ্রায় বসল জীবিত প্রেসিডেন্ট…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর বিক্ষোভ, সড়ক অবরোধ 
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ও সুস্থ জীবন পেতে আজ থেকেই গড়ে তুলুন ৭ অভ্যাস
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬