জবি ভর্তিতে সাবজেক্ট চয়েস শুরু ৮ এপ্রিল 

০৫ এপ্রিল ২০২৫, ১০:৩৬ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:২৬ AM
জবি লোগো

জবি লোগো © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য সাবজেক্ট চয়েস (বিষয় নির্বাচন) প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ৮ এপ্রিল থেকে। বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি।

বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুর মোর্শেদ ভূঁইয়া দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘৮ এপ্রিল থেকে সাবজেক্ট চয়েস কার্যক্রম শুরু হবে এবং এটি চলবে ১৬ এপ্রিল পর্যন্ত।’

কলা ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম বলেন, ‘শিক্ষার্থীরা ঘরে বসেই ইন্টারনেট সংযোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে তাদের পছন্দের বিষয় নির্বাচন করতে পারবে। এ সংক্রান্ত নোটিশ ইতোমধ্যে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।’

সাবজেক্ট চয়েসের জন্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (https://admission.jnu.ac.bd) গিয়ে লগইন করতে হবে। পরে নিজের ভর্তি পরীক্ষার রোল ও পিন নম্বর দিয়ে প্রবেশ করতে হবে। পরবর্তীতে নির্ধারিত সময়ের মধ্যে পছন্দের বিষয়গুলো তালিকা অনুযায়ী নির্বাচন করে সাবমিট করতে হবে।  

উল্লেখ্য, গত ২৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ (এ ইউনিট), কলা ও আইন অনুষদ (বি ইউনিট), বিজনেস স্টাডিজ অনুষদ (সি ইউনিট) এবং সামাজিক বিজ্ঞান অনুষদ (ডি ইউনিট) এর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

শিক্ষকদের পে-স্কেলের পৃথক গেজেট নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ১ম বর্ষের ক্লাস শুরুর নতুন তার…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
একসময় যার ২০ একর জমি ছিল, ব্রহ্মপুত্র আজ তাকে নিঃস্ব করে দি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
২০০ বছরের ইতিহাস ভেঙে মার্কিন মুদ্রায় বসল জীবিত প্রেসিডেন্ট…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর বিক্ষোভ, সড়ক অবরোধ 
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ও সুস্থ জীবন পেতে আজ থেকেই গড়ে তুলুন ৭ অভ্যাস
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬