ঢাবির নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ ঘোষণা, চূড়ান্ত বিষয় বরাদ্দ জুনে

২৬ মার্চ ২০২৫, ১০:২২ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য সব আসন পূর্ণ করে শিক্ষার্থীদের চূড়ান্ত বিষয় বরাদ্দ আগামী জুন মাসের তৃতীয় সপ্তাহে প্রকাশ করা হবে। এরপর ২ জুলাই থেকে শুরু হবে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস । বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ক্লাস শুরুর পর মাইগ্রেশনের মাধ্যমে বিষয় পরিবর্তন বা নতুনভাবে কোন বিষয় বরাদ্দ প্রদান করা সম্ভব নয়। তাই শিক্ষার্থী বিভাগ বা ইনস্টিটিউটে সশরীরে হাজির হওয়ার পূর্বেই কয়েকটি ধাপে তার বিষয় বরাদ্দ বা মাইগ্রেশন সম্পন্ন করে চূড়ান্তভাবে বিষয় বরাদ্দ করা হয়। 

শিক্ষার্থীদের আগামী ২২ থেকে ২৬ জুনের মধ্যে বরাদ্দপ্রাপ্ত বিষয়সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউটে সশরীরে হাজির হয়ে ভর্তির আবেদন করতে হবে। তবে, নিজ অথবা পরিবারের কারও অসুস্থতাজনিত কারণে, দেশের বাইরে অবস্থানজনিত কারণে বা এরূপ কোনও যৌক্তিক কারণে (প্রমাণাদি জমা দিতে হবে) বিলম্বে ভর্তির ক্ষেত্রে ৩১ জুলাইয়ের মধ্যে শিক্ষার্থীকে ভর্তির কাজ সম্পন্ন করতে হবে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির ব্যবসায় শিক্ষা ইউনিট ব্যতীত সব ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। ২৫ মার্চ হতে ১৬ এপ্রিল পর্যন্ত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা তাদের বিস্তারিত তথ্যের ফরম পূরণ ও ভর্তিতে ইচ্ছুক বিষয়ের পছন্দক্রম অনলাইনে প্রদান করতে পারবেন।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী ভর্তির ওয়েবসাইটে প্রবেশ করে নিজ ভর্তিযোগ্য বিষয়ের তালিকা (বাংলা বর্ণক্রমে প্রদর্শিত) ডাউনলোড করে নিতে পারবে। অভিভাবক, শিক্ষক, শুভানুধ্যায়ীর সাথে পরামর্শ করে এই ফরমটিতে শিক্ষার্থী তার পছন্দের ক্রম আগে থেকে হাতে লিখে রাখলে অনলাইনে বিষয়ের পছন্দক্রম দেয়ার সময় ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। 

একবার বিষয় পছন্দক্রম দিয়ে দেয়ার পর তা পরিবর্তনে আগ্রহী হলে শিক্ষার্থী নতুন করে ‘কোড’ সংগ্রহ করে নতুন ভাবে ফরমগুলো ১৬ এপ্রিল পর্যন্ত পূরণ করতে পারবে। তবে সেক্ষেত্রে যে ফরমটি সে ব্যবহার করতে চায়, সেটি স্বাক্ষর করে কেন্দ্রীয় ভর্তি অফিস, কক্ষ নং-২১৪, প্রশাসনিক ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে হাজির হয়ে জমা দিতে হবে। জমা না দেয়া হলে প্রথম সম্পন্নকৃত ফরমটিই বিষয় বরাদ্দের সময়ে ব্যবহৃত হবে।

বিষয় পছন্দক্রম দেয়ার ক্ষেত্রে শিক্ষার্থীকে তার নিজ আগ্রহের বিষয়ক্রম দেয়ার জন্য পরামর্শ দেয়া যাচ্ছে। একজন শিক্ষার্থী ‘একটি বিষয়’ তার মেধাক্রমে পাওয়া যাবে না মনে করে পছন্দক্রমে সেটি পিছনের ক্রমে রাখলে অনেক সময়ে তুলনামূলক কম নম্বর পাওয়া একজন শিক্ষার্থীর সেই বিষয় বরাদ্দ পাওয়ার সম্ভাবনা থাকে। তাই  ‘পাওয়া যাবে না’ এই ধারণার পরিবর্তে ‘আমি পড়তে চাই’ ধারণা ব্যবহার করে বিষয় পছন্দক্রম দেয়ার পরামর্শ দেয়া যাচ্ছে। তাতে শিক্ষার্থীর স্বার্থ সর্বোচ্চভাবে ব্যবহারযোগ্য হয়।

আরো পড়ুন: ঢাবির তিন ইউনিটের বিষয় পছন্দক্রম পূরণ শুরু, সাক্ষাৎকারের তারিখ প্রকাশ

মেধাক্রম ও শিক্ষার্থীর বিষয়ের পছন্দক্রম অনুযায়ী মোট ৫টি ধাপে শিক্ষার্থীদের বিষয় বরাদ্দ দেয়া হবে। প্রতিটি ধাপে যে সব শিক্ষার্থী প্রথমবারের মতো একটি বিষয় বরাদ্দ পাবে, তারা নির্দিষ্ট জামানতের টাকা প্রদান করে যে ইউনিটের বিষয় বরাদ্দ পেয়েছে সেই ইউনিটে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মূল নম্বরপত্রসহ নির্দিষ্ট দিনে সাক্ষাৎকারে অংশগ্রহণ করবে। 

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মূল নম্বরপত্র সাক্ষাৎকারের সময় ইউনিট অফিস জমা রাখবে। প্রতিবার বিষয় বরাদ্দ প্রকাশের সাথে ইউনিট অফিস সমূহ সাক্ষাৎকারের সময়সূচী জানিয়ে অনলাইনে ভর্তির ওয়েবসাইটে নোটিশ প্রদান করবে। চূড়ান্ত বরাদ্দ বাদে অন্য কোন ধাপে বিষয় বরাদ্দ পাওয়ার পর একজন শিক্ষার্থীকে (ক) আগাম হিসেবে টাকা জমা দেয়া এবং (খ) সাক্ষাৎকারে মূল নম্বরপত্র জমা দেয়া এই দু'টি কাজ অবশ্যই পালন করতে হবে। 

যে কোন একটি পালন না করা হলে শিক্ষার্থীর বিষয় বরাদ্দ বাতিল হবে। পরবর্তী কোন বরাদ্দের সময় সেই শিক্ষার্থী আর বিবেচিত হবে না। চূড়ান্তভাবে বরাদ্দ পেলে শিক্ষার্থীকে ভর্তির সকল ফি (পরিশোধিত আগামের সাথে সমন্বয় করে) জমা দিয়ে সশরীরে বিভাগে ভর্তির জন্য হাজির হতে হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

গোপালগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নতুন এমপিও-বিএড স্কেল-উচ্চতর গ্রেড পেলেন ১২ হাজার ৫৫৫ জন, …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ‘এআই’ ব্যবহার নিষিদ্ধ করলেন নিউইয়র্কের মেয়র মামদানি
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশনে গবেষণা কর্মকর্তা নিয়োগ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রশিক্ষণে অনুপস্থিত, এমপিওভুক্ত ২৬ শিক্ষককে শোকজ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬