ঢাবির তিন ইউনিটের বিষয় পছন্দক্রম পূরণ শুরু, সাক্ষাৎকারের তারিখ প্রকাশ

২৬ মার্চ ২০২৫, ০৯:৩৩ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩৮ PM
ঢাবির ভর্তি পরীক্ষা

ঢাবির ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা ছাড়া বাকি তিন ইউনিটের বিষয় বরাদ্দ ফরম পূরণ শুরু হয়েছে। আগামী ১৬ এপ্রিল পর্যন্ত এ প্রক্রিয়া চলবে। একই সঙ্গে সাক্ষাৎকারের সম্ভাব্য তারিখও ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা ইউনিট ব্যতীত অন্য সব ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির বিষয়ের পছন্দক্রম পূরণ করার সর্বশেষ তারিখ আগামী ১৬ এপ্রিল। শিক্ষার্থীদের পূরণকৃত বিষয়ের পছন্দক্রম ও শিক্ষার্থীদের সব ইউনিটের মেধাক্রম পর্যালোচনা করে সফট্ওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বিষয় বরাদ্দ প্রদান করা হবে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে সম্ভাব্য বিষয় বরাদ্দ প্রকাশ, জামানত বা আগাম টাকা পরিশোধের তারিখ ও সাক্ষাৎকারের সম্ভাব্য তারিখও দেওয়া হয়েছে। প্রতিবার বিষয় বরাদ্দ প্রকাশের সাথে সাথে বিজ্ঞপ্তি বা নির্দেশনা প্রকাশ করা হবে, যা সকলকে দেখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

আরো পড়ুন: বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধনের সংশোধিত গেজেট প্রকাশ

বিষয় বরাদ্দ প্রকাশ ও সাক্ষাৎকারের সম্ভাব্য তারিখ- ১ম ধাপ ২১–২২ এপ্রিল ও সাক্ষাৎকার ২৫-২৬ এপ্রিল, ২য় ধাপ ২৯–৩০ এপ্রিল এবং  সাক্ষাৎকার ০২-০৩ মে, ৩য় ধাপ ০৬–০৭ মে এবং  সাক্ষাৎকার ০৯–১০ মে, চতুর্থ ধাপ ২৭ – ২৮ মে এবং সাক্ষাৎকার ৩০–৩১ মে। চূড়ান্ত ধাপা ১৬-১৮ জুন এবং  সাক্ষাৎকার ২০ জুন।

প্রতি ধাপের বিষয় বরাদ্দের সাথে ইউনিট অফিসের নোটিশে বিস্তারিত থাকবে। উল্লিখিত সময়সূচী বিভিন্ন অবস্থার কারণে পরিবর্তিত হতে পারে। সেক্ষেত্রে তা যথাসময়ে প্রকাশ করা হবে। অনলাইনে বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণ নির্দেশিকা দেখতে এখানে ক্লিক করুন।

গোপালগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নতুন এমপিও-বিএড স্কেল-উচ্চতর গ্রেড পেলেন ১২ হাজার ৫৫৫ জন, …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ‘এআই’ ব্যবহার নিষিদ্ধ করলেন নিউইয়র্কের মেয়র মামদানি
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশনে গবেষণা কর্মকর্তা নিয়োগ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রশিক্ষণে অনুপস্থিত, এমপিওভুক্ত ২৬ শিক্ষককে শোকজ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬