ঢাবির বিজ্ঞান ইউনিটের ফলাফলে সেরা দশের সাতজনই এক কলেজের

২৪ মার্চ ২০২৫, ১০:৫২ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪৭ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এই ফলাফলে সেরা দশের সাতজনই একই কলেজের শিক্ষার্থী ছিলেন। বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায়  এ বছর মোট পাস করেছে ৭ হাজার ৪৩৭ জন। এর মধ্যে বিজ্ঞান থেকে পাস করেছে ৬ হাজার ৯২২জন, মানবিক থেকে ৩৯৩ জন এবং ব্যবসায় শিক্ষা থেকে ১২২ জন।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলে সেরা দশের সাতজনই নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থী। তারা হলেন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটে বিজ্ঞানে প্রথম মাহমুদুল হাসান ওয়াসিফ, দ্বিতীয় মো. রেদওয়ান, চতুর্থ কাজী ফাহিন আবরাজ আবির, ষষ্ঠ স্থান সাজিদ আহসান, অষ্টম সাদ আহমেদ, নবম শাফকাত রহমান ও দশম তাসিন আহমেদ নিহাল।

নটরডেম কলেজে ছাড়া অন্যান্য কলেজ থেকে সেরা দশে আছেন যারা, তারা হলেন তৃতীয় আরিশা নাওয়ার, তিনি সরকারি এমসি কলেজের সাবেক শিক্ষার্থী। বিজ্ঞানে পঞ্চম স্বপ্নীল দাস, তিনি সরকারি এম এম কলেজ খুলনার সাবেক শিক্ষার্থী ছিলেন। সপ্তম আদ্রিতা সাহা। তিনি ঢাকা কমার্স কলেজের সাবেক শিক্ষার্থী। 

জানা যায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটে এবার এক হাজার ৮৯৬টি আসনের বিপরীতে এক লাখ ৪৬ হাজার ৬৯৪ জন শিক্ষার্থী আবেদন করে। প্রতি আসনের বিপরীতে লড়ে ৭৭ জন শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের অধীন বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের বিভাগসমূহ এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট রয়েছে।

ম্যাজিস্ট্রেটের সিল-স্বাক্ষর জাল করে এফিডেভিট, বাবা-ছেলের ব…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ম্যানুষের জন্য ফাউন্ডেশনে চাকরি, আবেদন শুধু নারীদের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
যুদ্ধবিমান ছেড়ে পাকিস্তানের হাতে আটক সেই ভারতীয় পাইলট চালাব…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের আগস্ট মাসের বেতন আজই?
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সেলাই করে জুগিয়েছে পড়ার খরচ, জিপিএ-৫ পেয়েও কলেজে ভর্তি নিয়ে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
গ্রামীণ টেলিকম ট্রাস্টে চাকরি, বিমাসহ পাবেন প্রভিডেন্ট ফান্ড
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬