ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশের দিনক্ষণ জানা গেল

১৮ মার্চ ২০২৫, ০৭:৫৮ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৪:৪৫ PM
ব্যবসায় শিক্ষা অনুষদ

ব্যবসায় শিক্ষা অনুষদ © ফাইল ফটো

আগামী বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। আজ মঙ্গলবার (১৮) সন্ধ্যায় বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম। 

তিনি বলেন, আগামী ২০ মার্চ ফলাফল প্রকাশের জন্য উপাচার্যের নিকট মৌখিক অনুমোদন চাওয়া হয়েছিল। পরে তিনি ওই দিনই সম্মতি জ্ঞাপন করেন৷ আমরা আশা করছি, ওই দিনই ব্যবসায় শিক্ষা ইউনিটের ফলাফল প্রকাশিত হবে। 

এর আগে গত ৮ ফেব্রুয়ারি এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৪১ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এবার ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসন রয়েছে।

দফাদার এখন ‘গ্রাম পুলিশপ্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’
  • ০৪ নভেম্বর ২০২৬
মাঝনদীতে প্রসববেদনা, নৌকাতেই যমজ সন্তানের জন্ম দিলেন নারী
  • ০৪ নভেম্বর ২০২৬
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
  • ০৪ নভেম্বর ২০২৬
বাকৃবিতে গভীর রাতে অসংলগ্ন অবস্থায় বহিরাগত যুবক-তরুণী আটক, …
  • ০৪ নভেম্বর ২০২৬
পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেফতার ৫
  • ০৩ নভেম্বর ২০২৬
চুরি করতে এসে ধরা, মারধরের বদলে পেলেন খাবার; মুমূর্ষু রোগীক…
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950