গুচ্ছ ভর্তির জন্য যত আবেদন পড়ল

১৫ মার্চ ২০২৫, ০৪:১৮ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২৩ AM

© সংগৃহীত

জিএসটি গুচ্ছভুক্ত দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী সোমবার (১৭ মার্চ) পর্যন্ত ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবেন।

শনিবার (১৫ মার্চ) দুপুরে পর্যন্ত গুচ্ছে আবেদন করেছেন ২ লাখ ৮ হাজার ভর্তিচ্ছু। বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

তিনি বলেন, অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনের সময় আরও দুইদিন বাড়ানো হয়েছে। আগামী ১৭ মার্চ রাত ১২টা পর্যন্ত ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবেন। এখন পর্যন্ত ২ লাখ ৮ হাজার ভর্তিচ্ছু আবেদন করেছেন বলেও জানান তিনি।

ইউনিটভিত্তিক আবেদন ও প্রাথমিক আবেদনের যোগ্যতা

ইউনিট এ: বিজ্ঞান শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ–৩.৫০সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৭.৫০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখাসহ মাদ্রাসা বোর্ড (বিজ্ঞান) এবং ভোকেশনাল (এইচএসসি) বিজ্ঞান শাখা হিসেবে বিবেচিত হবে।

ইউনিট বি: মানবিক শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ–৩.০০সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের মানবিক শাখাসহ মিউজিক, গার্হস্থ্য অর্থনীতি এবং মাদ্রাসা বোর্ড (সাধারণ ও মুজাব্বিদ) মানবিক শাখা হিসেবে বিবেচিত হবে।

ইউনিট সি: বাণিজ্য শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ–৩.০০সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের বাণিজ্য শাখাসহ ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, ব্যবসায় ব্যবস্থাপনা (এইচএসসি) এবং ডিপ্লোমা ইন কমার্স বাণিজ্য শাখা হিসেবে বিবেচিত হবে।

জিসিইর ক্ষেত্রে আইজিসিএসই (ও লেভেল) পরীক্ষায় কমপক্ষে ৩টি বিষয়ে বি গ্রেডসহ ৫টি বিষয়ে পাস এবং আইএএল (এ লেভেল) পরীক্ষায় কমপক্ষে ২টি বিষয়ে বি গ্রেডসহ ৩টি বিষয়ে পাস থাকতে হবে। এ ক্ষেত্রে অনলাইনে সংশ্লিষ্ট নম্বরপত্র আপলোডসহ আবেদনের পর সমমান ও যোগ্যতা নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদনক্রমে আবেদন করতে হবে।

আবেদনের বিস্তারিত তথ্য জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট www.gstadmission.ac.bd ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ওয়েবসাইটে পাওয়া যাবে।

জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব নিয়ে বড় সুখবর
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ শিক্ষকের বেতন-ভাতা বন্ধ, শোকজ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি: ‘সমস্তর’ জটিলতা সহসাই দূর হচ্ছে না
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সুন্দরবনে ৫৯ জলদস্যুর আত্মসমর্পণ, আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জ্ঞান-সৃজনশীলতার মিলনমেলায় সায়িভার্স কার্নিভাল ২.০ অনুষ্ঠিত
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬