বেসরকারি স্কুলে ভর্তিতেও অভ্যুত্থানে হতাহতদের স্বজনদের জন্য আসন সংরক্ষণ

১৩ মার্চ ২০২৫, ০৭:২৯ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:২৯ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

সরকারির মত বেসরকারি স্কুলে ভর্তিতেও শুধু ২০২৫ শিক্ষাবর্ষে জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের জন্য প্রতি শ্রেণিতে একটি আসন সংরক্ষিত থাকবে। বুধবার (১২ মার্চ) এক আদেশে এ সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

মন্ত্রণালয়ে বলেছ, এ আদেশ শুধু ২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে। এতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-অগাস্টে গণঅভ্যুত্থানে আহত বা শহীদ পরিবারের সদস্যদের বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী লটারির মাধ্যমে ভর্তির জন্য নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত প্রতি শ্রেণিতে একজন করে ভর্তির জন্য আসন সংরক্ষিত থাকবে। আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি দেখাতে হবে, বলা হয়েছে আদেশে।

ভর্তির জন্য অভ্যুত্থানে হতাহত পরিবারের সদস্যদের পাওয়া না গেলে লটারির মাধ্যমে নির্বাচিতদের মধ্যে মেধা তালিকা থেকে ওই আসনে ভর্তি করতে হবে বলেও শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি এ বিষয়ক প্রথম আদেশে শিক্ষা মন্ত্রণালয় সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তিতে মুক্তিযোদ্ধাদের ছেলে-মেয়েদের পাশাপাশি অভ্যুত্থানে হতাহতদের পরিবারের সদস্যদের জন্য মোট আসনের ৫ শতাংশ কোটা সংরক্ষিত রাখতে নির্দেশনা দিয়েছিল।

পরে ৩ মার্চ ওই আদেশ বাতিল করে শিক্ষা মন্ত্রণালয় সরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে শুধু ২০২৫ শিক্ষাবর্ষে জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের জন্য প্রতি শ্রেণিতে একটি আসন সংরক্ষিত রাখতে বলেছিল।

নতুন এমপিও পেলেন ৬৪১ শিক্ষক, বিএড স্কেলে ৩ হাজার ৯৫ জন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জাল সনদ নিয়ে বানিয়ে দুই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হলে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নভেম্বরে নতুন টুর্নামেন্টে অংশ নিচ্ছে ব্রাজিল, খেলবে জাপানে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মিড পরীক্ষায় অনুপস্থিত হলে গুনতে হবে জরিমানা, শিক্ষার্থীদের…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
বিডিরেনে সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার নিয়োগ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬