শাবিপ্রবি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

০৯ মার্চ ২০২৫, ০৭:২৮ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৬ PM
শাবিপ্রবি

শাবিপ্রবি © ফাইল ফটো

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ রবিবার সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে ‘বি’ ইউনিট (মানবিক) সর্বোচ্চ নম্বর ৮৫ পেয়ে প্রথম হয়েছেন এক ভর্তিচ্ছু এবং ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) সর্বোচ্চ সর্বোচ্চ নম্বর ৯২.৮ পেয়ে প্রথম হয়েছেন আরেক ভর্তিচ্ছু। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাবিপ্রবি ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫ এর ফলাফল পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে মেসেজের মাধ্যমে ইতিমধ্যে জানিয়ে দেয়া হয়েছে। তাছাড়া শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকে ভর্তি পরীক্ষার ফলাফল ডাউনলোড করতে পারবেন।

ফলাফল দেখুন এখানে

গত ২৮ ফেব্রুয়ারি এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চার বছর পর এবার নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নিয়েছে বিশ্ববিদ্যালয়টি। এবার প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৫১ পরীক্ষার্থী। এই ভর্তি পরীক্ষায় সকালে ‘বি’ ইউনিটের (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ) ও বিকেলে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা দেশের পাঁচটি বিভাগীয় শহরের কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব নিয়ে বড় সুখবর
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ শিক্ষকের বেতন-ভাতা বন্ধ, শোকজ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি: ‘সমস্তর’ জটিলতা সহসাই দূর হচ্ছে না
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সুন্দরবনে ৫৯ জলদস্যুর আত্মসমর্পণ, আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জ্ঞান-সৃজনশীলতার মিলনমেলায় সায়িভার্স কার্নিভাল ২.০ অনুষ্ঠিত
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬