শেষ হলো চবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা 

০৮ মার্চ ২০২৫, ০১:২২ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৪ PM
পরীক্ষা শেষ করে বের হচ্ছেন শিক্ষার্থীরা

পরীক্ষা শেষ করে বের হচ্ছেন শিক্ষার্থীরা © টিডিসি ফটো

শেষ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (স্নাতক) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। শনিবার (৮ মার্চ) বেলা ১২টা থেকে শুরু হওয়া পরীক্ষা চলে দুপুর ১টা পর্যন্ত। এতে কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিন কঠোর নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রেখে প্রশ্নপত্র পাঠানো হয়।

এবার ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে আবেদন করে ৭৩ হাজার ১৭১ জন শিক্ষার্থী। আসন প্রতি ৮২ জন ভর্তিচ্ছু লড়ছেন এবারের‘বি’ ইউনিটের পরীক্ষায়। এবারও চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একযোগে চবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে। 

অন্যান্য ইউনিটের পরীক্ষা
আগামী ১৫ মার্চ ‘সি’ ইউনিট এবং ২২ মার্চ অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের পরীক্ষা। এছাড়া বি-১ উপ-ইউনিটের ১০ মার্চ, বি-২ ১১ মার্চ ও ডি-১ ২৪ মার্চ অনুষ্ঠিত হবে।  উপ-ইউনিটগুলোর ভর্তি পরীক্ষা চবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, চবির মোট ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে এবার আবেদন করেছে ২ লাখ ৭১ হাজার ২৩৯ জন শিক্ষার্থী। আসন প্রতি ৫৫ জন ভর্তিচ্ছু। গত বছর আবেদন করেছিলো ছিল ২ লাখ ৫৪ হাজার ৬৬৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। 

নতুন এমপিও পেলেন ৬৪১ শিক্ষক, বিএড স্কেলে ৩ হাজার ৯৫ জন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জাল সনদ নিয়ে বানিয়ে দুই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হলে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নভেম্বরে নতুন টুর্নামেন্টে অংশ নিচ্ছে ব্রাজিল, খেলবে জাপানে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মিড পরীক্ষায় অনুপস্থিত হলে গুনতে হবে জরিমানা, শিক্ষার্থীদের…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
বিডিরেনে সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার নিয়োগ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬