কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট

ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম তাহমীদ হতে চান সেনা অফিসার

০৬ মার্চ ২০২৫, ০৯:০৮ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৩ PM
কেএএইচএম তাহমীদ

কেএএইচএম তাহমীদ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে বিজ্ঞান বিভাগ থেকে প্রথম হয়েছেন কেএএইচএম তাহমীদ। উচ্চমাধ্যমিকে তার শিক্ষাপ্রতিষ্ঠান ছিল রাজশাহী ক্যাডেট কলেজ। তার বাড়ি রংপুরের মডার্নমোড় কোর্টপাড়ায়। খোঁজ নিয়ে জানা গেছে, এখনও তিনি তার রেজাল্ট জানেন না।

তাহমীদের মা মোছা. কামরুন্নাহার বলেছেন, তাহমিদ এখনও তার ফলাফল জানে না। সে আইএসএসবি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ক্যান্টনমেন্টে আছে। সেখানে যেহেতু মোবাইল নেওয়া যায় না, ফলে এখনও তাকে রেজাল্ট জানানো যায়নি।

তাহমীদের মা আরও জানান, আলহামদুলিল্লাহ! আমরা অনেক খুশি। আল্লাহর কাছে শুকরিয়া তাহমীদ ভালো একটা ফলাফল করেছে। পরীক্ষা দেওয়ার পরেই সে বলছিল যে, ও ভালো পরীক্ষা দিয়েছে। ওর কাছে শোনার পরে মনে হয়েছিল যে সে অনেক ভালো করবে। সে নিজেও অনেক আশাবাদী ছিল। 

তাহমিদের মা আরও জানান, পরীক্ষা দেওয়ার পরই সে বলেছিল যে পরীক্ষা ভালো হয়েছে। তার আত্মবিশ্বাস ও কথা শুনে আমাদের মনে হয়েছিল, সে নিঃসন্দেহে ভালো কিছু করবে। তার এই অসাধারণ সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত।

তাহমিদের মা জানান, ছোটবেলা থেকেই তাহমিদের একটি স্বপ্ন ছিল—আর্মি অফিসার হওয়া। সে সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে এবং বর্তমানে আইএসএসবি পরীক্ষায় অংশ নিচ্ছে। আগামীকাল সে সেখান থেকে ফিরবে। আশা করি, সেনাবাহিনীতে সে যোগ দেবে। সেখানে না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে।

দফাদার এখন ‘গ্রাম পুলিশপ্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’
  • ০৪ নভেম্বর ২০২৬
মাঝনদীতে প্রসববেদনা, নৌকাতেই যমজ সন্তানের জন্ম দিলেন নারী
  • ০৪ নভেম্বর ২০২৬
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
  • ০৪ নভেম্বর ২০২৬
বাকৃবিতে গভীর রাতে অসংলগ্ন অবস্থায় বহিরাগত যুবক-তরুণী আটক, …
  • ০৪ নভেম্বর ২০২৬
পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেফতার ৫
  • ০৩ নভেম্বর ২০২৬
চুরি করতে এসে ধরা, মারধরের বদলে পেলেন খাবার; মুমূর্ষু রোগীক…
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950