কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট

ঢাবির ভর্তি পরীক্ষায় বিজ্ঞান থেকে প্রথম রাজশাহী ক্যাডেটের তাহমিদ

০৬ মার্চ ২০২৫, ০৮:০৫ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৩ PM
কে. এ. এইচ. এম তাহমিদ ও ঢাবি লোগো

কে. এ. এইচ. এম তাহমিদ ও ঢাবি লোগো © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যা ৭টায় এ ফল প্রকাশিত হয়।

প্রকাশিত ফল অনুযায়ী, এবার এই ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে প্রথম হয়েছেন কে. এ. এইচ. এম তাহমিদ। উচ্চমাধ্যমিকে তার শিক্ষাপ্রতিষ্ঠান ছিল রাজশাহী ক্যাডেট কলেজ। তার বাড়ি রংপুরের মডার্ণমোড় কোর্টপাড়ায়। খোঁজ নিয়ে জানা গেছে, এখনও তিনি তার রেজাল্ট জানেন না।

ভর্তি পরীক্ষায় অয়নের প্রাপ্ত নম্বর ৮৮ দশমিক ২৫ ও সর্বমোট প্রাপ্ত নম্বর ১০৮ দশমিক ২৫। বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এই শিক্ষার্থী। 

তাহমীদের মা মোছা. কামরুন্নাহার বলেছেন, তাহমিদ এখনও তার ফলাফল জানে না। সে আইএসএসবি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ক্যান্টনমেন্টে আছে। সেখানে যেহেতু মোবাইল নেওয়া যায় না, ফলে এখনও তাকে রেজাল্ট জানানো যায়নি।

তাহমীদের মা আরও জানান, আলহামদুলিল্লাহ! আমরা অনেক খুশি। আল্লাহর কাছে শুকরিয়া তাহমীদ ভালো একটা ফলাফল করেছে। পরীক্ষা দেওয়ার পরেই সে বলছিল যে, ও ভালো পরীক্ষা দিয়েছে। ওর কাছে শোনার পরে মনে হয়েছিল যে সে অনেক ভালো করবে। সে নিজেও অনেক আশাবাদী ছিল। 

এবার পরীক্ষা মোট উত্তীর্ণের সংখ্যা ১১ হাজার ৩১০। এরমধ্যে মানবিকের ৫ হাজার ৭১৪, বিজ্ঞানের ৪ হাজার ৮৫৭ এবং ব্যবসায় শিক্ষার ৭৩৯ জন।

এছাড়া কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট ২ হাজার ৯৩৪টি আসন রয়েছে। এরমধ্যে মানবিকের ১ হাজার ৭০৭টি, বিজ্ঞানের ৯৪৪টি এবং ব্যবসায় শিক্ষার ২৮৩টি। 

এর আগে গত ২৫ জানুয়ারি ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ লাখ ২৫ হাজার ৪৯৯ ভর্তিচ্ছুর মধ্যে অংশগ্রহণ করেন ১ লাখ ১৪ হাজার ৯০৪ জন। তাছাড়া বাতিল হয়েছে ১০৮ জন পরীক্ষার্থীর খাতা।

৮০০ টাকা চুরির অপবাদে দুই শিশুকে মারধর, মুখে সিগারেটের সেঁকা
  • ২৭ মার্চ ২০২৬
টাঙ্গাইলে ট্রেনে কাঁটা পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু 
  • ২৭ মার্চ ২০২৬
ফজরের নামাজ পড়ে ঘুমাতে গিয়ে চিরঘুমে হাবিপ্রবি শিক্ষার্থী
  • ২৭ মার্চ ২০২৬
হোটেলে বিল না দিতে সাইরেনের অপেক্ষায় থাকেন ইসরায়েলিরা
  • ২৭ মার্চ ২০২৬
আইসিটিভিটিআর: কর্মমুখী শিক্ষা বিস্তারে প্রেসিডেন্ট জিয়ার দূ…
  • ২৭ মার্চ ২০২৬
ভেন্টিলেশনে স্পিকারের সহধর্মিনী
  • ২৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence