কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট

ঢাবির ভর্তি পরীক্ষায় মানবিক থেকে প্রথম হলিক্রসের সাইফা

০৬ মার্চ ২০২৫, ০৭:৪০ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৩ PM
সাইফা বিনতে ওয়ারিশ

সাইফা বিনতে ওয়ারিশ © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যা ৭টায় এ ফল প্রকাশিত হয়।

প্রকাশিত ফল অনুযায়ী, এবার এই ইউনিটে মানবিক বিভাগ থেকে প্রথম হয়েছেন সাইফা বিনতে ওয়ারিশ। উচ্চমাধ্যমিকে তার শিক্ষাপ্রতিষ্ঠান ছিল রাজধানীর হলিক্রস কলেজ। ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি।

ভর্তি পরীক্ষায় অয়নের প্রাপ্ত নম্বর ৮৬ ও সর্বমোট প্রাপ্ত নম্বর ১০৬। মানবিক বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এই শিক্ষার্থী।

এবার পরীক্ষা মোট উত্তীর্ণের সংখ্যা ১১ হাজার ৩১০। এরমধ্যে মানবিকের ৫ হাজার ৭১৪, বিজ্ঞানের ৪ হাজার ৮৫৭ এবং ব্যবসায় শিক্ষার ৭৩৯ জন।

এছাড়া কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট ২ হাজার ৯৩৪টি আসন রয়েছে। এরমধ্যে মানবিকের ১ হাজার ৭০৭টি, বিজ্ঞানের ৯৪৪টি এবং ব্যবসায় শিক্ষার ২৮৩টি। 

এর আগে গত ২৫ জানুয়ারি ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ লাখ ২৫ হাজার ৪৯৯ ভর্তিচ্ছুর মধ্যে অংশগ্রহণ করেন ১ লাখ ১৪ হাজার ৯০৪ জন। তাছাড়া বাতিল হয়েছে ১০৮ জন পরীক্ষার্থীর খাতা।

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, সূচি চূ…
  • ১৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে সেকেন্ড টাইম চালুর দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অব…
  • ১৭ এপ্রিল ২০২৬
ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে রাজনীতি ছাড়লেন জেলা ছাত্রদল নেতা
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৫০, আবেদন শেষ ২…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘চাঁদা নয়, বলেছি দোকান দিচ্ছেন ছেলেপেলেদের কিছু খাওয়াইয়েন’
  • ১৭ এপ্রিল ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ১৭ এপ্রিল ২০২৬