রাবি ভর্তি উপ-কমিটির সভা কাল

০৬ মার্চ ২০২৫, ০৫:৩৪ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৩ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা সম্পর্কে ভর্তি উপ-কমিটির সভা অনিবার্য কারণবশত স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভাটি আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। এই সভায় অন্যতম আলোচ্য আসন্ন ভর্তি পরীক্ষার বিভিন্ন কেন্দ্রের আসনবিন্যাস পর্যালোচনা।

আজ বৃহস্পতিবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা সম্পর্কে ভর্তি উপ-কমিটির আজ বৃহস্পতিবারের (৬ মার্চ) নির্ধারিত সভা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। সভাটি আগামীকাল শুক্রবার সকাল ১০টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হবে। এই সভায় অন্যতম আলোচ্য হবে আসন্ন ভর্তি পরীক্ষার বিভিন্ন কেন্দ্রের আসনবিন্যাস পর্যালোচনা।

জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আসন বণ্টনে দুর্ভোগ বেড়েছে রাজশাহী, রংপুর ও খুলনার অঞ্চলের শিক্ষার্থীদের। এক বিভাগের শিক্ষার্থীদের আসন পড়েছে অন্য বিভাগে। এতে দুশ্চিন্তায় পড়েছেন তারা। ফলে আসন বিন্যাস বাতিল চেয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। 

পরীক্ষায় অধিকতর স্বচ্ছতা এবং শৃঙ্খলা বজায় রাখতে ভর্তি কমিটির সভায় শুধুমাত্র এক শিফটে নির্ধারিত বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সে অনুযায়ী রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম এবং ঢাকায় মোট ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

আরো জানা গেছে, যেখানে কিছু প্রতিষ্ঠানে আসনসংখ্যা কম, অথচ সেখানে আবেদনকারীর সংখ্যা বেশি। আবার যেখানে আসনসংখ্যা বেশি, সেখানে আবেদনকারীর সংখ্যা কম। ফলে মেধার ভিত্তিতে আসন বিন্যাস করায় কিছু পরীক্ষার্থীর আসন তাদের প্রদত্ত পছন্দক্রম অনুসারে অন্য শহরে পড়েছে।'

ট্যাগ: রাবি
ময়মনসিংহে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুই
  • ০৮ এপ্রিল ২০২৬
বাদ পড়া এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর
  • ০৮ এপ্রিল ২০২৬
‘নিষ্ক্রিয়’ স্ক্রিন টাইমে ডিমেনশিয়ার ঝুঁকি, মস্তিষ্ক সক্রিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
তেল বিতরণে বিশৃঙ্খলা ও অনিয়ম দূর করবে রাসেলের ‘স্মার্ট ফুয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
close